১৬০ সিসির নতুন এক্স ব্লেড আনলো হোন্ডা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ , ০২:৪৯ পিএম


১৬০ সিসির নতুন এক্স ব্লেড আনলো হোন্ডা

১৬০ সিসির নতুন মোটরবাইক বাজারে আনলো হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। কোম্পানিটি এরইমধ্যে মোটরবাইকটির বুকিং নেয়া শুরু করেছে।

বিজ্ঞাপন

হোন্ডা বলছে, এর দাম রাখা হবে ৭৯ হাজার রুপিরও নিচে। যা বাংলাদেশি মুদ্রায় আজকের দর অনুযায়ী দাঁড়ায় প্রায় ১ লাখ টাকা।

নতুন মডেলের নাম এক্স ব্লেড।

বিজ্ঞাপন

তবে আনুষ্ঠানিকভাবে মোটরবাইকটির দামের কথা মার্চের প্রথম সপ্তাহে জানানো হবে। ওই মাসের মাঝামাঝি সময়ে মোটরবাইক ডেলিভারি দেয়া হবে।

এর আগে হোন্ডা ১৬০ সিসির সিবি হর্নেট এবং ইউনিকর্ন বাজারে ছাড়ে। যদিও ইউনিকর্ন এখন বাজারে নেই। অন্যদিকে সিবি হর্নেট একচেটিয়া রাজত্ব করছে। 

বিজ্ঞাপন

হোন্ডা এক্স ব্লেড বাইকটিতে রয়েছে ১৬০ সিসি ইঞ্জিন। এতে আছে এলইডি হেডল্যাম্প। স্টাইলের সঙ্গে এই বাইকে মিলবে আরও বেশি মাইলেজ।

ভারতের রাজধানী দিল্লীতে ৮ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় অটো এক্সপো। এই এক্সপোতে হোন্ডা তাদের নতুন এই বাইক প্রদর্শন করে। 

বিজ্ঞাপন

পাঁচ রঙে মোটরবাইকটি পাওয়া যাবে।

হোন্ডা জানিয়েছে, তরুণ বাইকপ্রেমীদের কথা মাথায় রেখেই নতুন এ বাইক বাজারে আনা হয়েছে।

আরও পড়ুন:

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission