ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

‘১৪ শতাংশ সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। ফাইল ছবি

ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন। তিনি বলেছেন, দুই-তিন বছর আগেও যখন বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল, তখন সুদের হার ছিল ৮ থেকে ৯ শতাংশ। এখন সেই হার ১৪ শতাংশ ছাড়িয়ে গেছে। এত বেশি সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না—এটাই এখনকার নির্মম বাস্তবতা।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর তেজগাঁওয়ে একটি গণমাধ্যমের বাজেট সম্পর্কিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী এই নেতা বলেন, আমরা ব্যবসায়ীরা বর্তমানে অত্যন্ত কঠিন সময় পার করছি। আমার মনে হয়, বিগত দুই দশকেও ব্যবসায়িক পরিবেশের এমন অবস্থা ছিল না।

আরও পড়ুন

মীর নাসির হোসেন আরও বলেন, তিন-চার বছর আগে যেসব বিনিয়োগ প্রকল্প শুরু করা হয়েছিল, বর্তমান সুদের হারের কারণে সেগুলো এখন হুমকির মুখে। ১৪ শতাংশ বা তার বেশি সুদে ঋণ নিয়ে মুনাফা করা এবং ব্যবসা টিকিয়ে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমইএ সভাপতি শওকত আজিজ রাসেল।

অনুষ্ঠানে উঠে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে প্যানেল অতিথিরা আগামী বাজেটে অর্থনীতির সংকট মোকাবিলায় তাদের নিজস্ব ভাবনা ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, ডলার সংকট এবং ঋণের উচ্চ সুদহারের প্রভাব থেকে অর্থনীতিকে কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সোমবার (২ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত দামেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিক্রি হচ্ছে সোনা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
এলপিজির দামে ফের বড় লাফ
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজির নতুন এই রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির দামে ফের বড় লাফ