আজ যে দামে বিক্রি হবে সোনা

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ০৮:২৮ এএম


আজ যে দামে বিক্রি হবে সোনা
বাজুস

আবারও সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চার দফা কমানোর পর মূল্যবান ধাতুটির দাম এবার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের সোনার দাম এক লাফে ভরিপ্রতি বেড়ে গেছে ৮ হাজার ৯০০ টাকা। এর মধ্য দিয়ে দেশের বাজারে আবারও ২ লাখ টাকা পার করেছে সোনার দাম। 

বুধবার (২৯ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাজুস। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক ভরি ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৫০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৮৬২ টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩৭ হাজার ৮৪৫ টাকা নির্ধারণ করেছে বাজুস।

বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

অপরদিকে, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে, দেশের বাজারে সোনার দাম সর্বশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে চার দফা কমানো হয়েছিল। টানা চার দফায় সোনারর দাম মোট ২৩ হাজার ৫৭৩ টাকা কমানো হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার রাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করেছিল বাজুস।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission