মঙ্গলবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল

আরটিভি নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬ , ০৮:২৯ পিএম


মঙ্গলবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার (৫ মে) ঢাকায় আসছে। তারা ৫-৭ মে ঢাকা সফর করবে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করতেই মূলত দলটি এই সফরে আসছে বলে জানা গেছে। 

সোমবার (৪ মে) গণমাধ্যমে পাঠানো ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে। সেই সঙ্গে বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড-এআরটি) সই হয় গত ৯ ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক তিন দিন আগে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে ১৩১টি শর্ত এবং যুক্তরাষ্ট্রকে মাত্র ৬টি শর্ত মানতে হবে।

এই চুক্তি নিয়ে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই চুক্তি বাতিলের দাবি করেছে। অর্থনীতিবিদেরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধানের কথা বলেছেন। চুক্তিটি এখনও কার্যকর হয়নি। তবে এরই মধ্যে চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে নানা পণ্য কেনার চুক্তি করছে। এ নিয়েও উঠেছে প্রশ্ন।

আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission