ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
ফাইল ছবি

অর্থায়ন ব্যয় কমানো এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে রপ্তানিকারকদের অফশোর ডলার ঋণগ্রহণের ক্ষেত্রে সুদের হার প্রায় অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রস্তাবিত এই স্কিমের আওতায়, ৮ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন রপ্তানিকারকরা, যা বর্তমানে স্থানীয় মুদ্রা বা টাকায় নেওয়া ঋণের ১৪ থেকে ১৬ শতাংশ সুদের তুলনায় অনেক কম। শিগগিরই এ বিষয়ে সার্কুলার জারি করে কার্যক্রমের কাঠামো জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রপ্তানিকারকরা দৈনন্দিন ব্যবসায়িক খরচ—যেমন বিদ্যুৎ বিল, শ্রমিকের মজুরি এবং অন্যান্য কার্যকর মূলধনের চাহিদা—মেটাতে এই ঋণ ব্যবহার করতে পারবেন। ঋণ পরিশোধ করতে হবে রপ্তানি আয়ের বৈদেশিক মুদ্রা থেকে, ফলে দেশীয় ব্যাংকিং ব্যবস্থার ওপর চাপ কমবে।

আরও পড়ুন

এছাড়া, ঋণগ্রহীতা রপ্তানিকারক প্রয়োজনে হলে সংশ্লিষ্ট ব্যাংক থেকে ঋণের ডলার সোয়াপ করেও টাকা নিতে পারবেন। এজন্য তাকে বাড়তি সুদ গুণতে হবে না।

নীতিনির্ধারকদের মতে, এ ধরনের সুবিধা রপ্তানিকারকদের আর্থিক সক্ষমতা বাড়াবে। এর ফলে, আন্তর্জাতিক বাজারে তাদের রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে।

উদাহরণস্বরূপ; একজন রপ্তানিকারকের কাছে ১০০ ডলার রপ্তানি অর্ডার থাকলে—তিনি যদি কাঁচামাল আমদানির জন্য ৬০ ডলারের এলসি খুলে থাকেন, তাহলে অফশোর ব্যাংকিং থেকে তিনি সর্বোচ্চ ৪০ ডলার ঋণ নিতে পারবেন। ঋণের এই অর্থ তিনি ইউটিলিটি বিল পরিশোধ, কর্মীদের বেতন-ভাতাসহ ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ব্যয় করতে পারবেন। ঋণগ্রহীতা ডলারে কিংবা সোয়াপ করে টাকা নিলেও ঋণ পরিশোধ হবে তার রপ্তানি প্রসিড থেকে বৈদেশিক মুদ্রায়।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ব্যাংকগুলো তাদের গ্রাহকের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এই ঋণ বিতরণ করতে পারবে। ঋণের মেয়াদ হবে তিন মাস থেকে এক বছর পর্যন্ত। এই বাইরে ব্যাংকগুলোকে ঋণের সীমা বা অন্য কোন শর্তারোপ করা হবে না। ফলে, গ্রাহকের চাহিদা অনুযায়ী ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা থেকে এই ধরণের ঋণ নেওয়ার সুযোগ আছে, তবে তা দেশীয় মুদ্রায় বা টাকায় নিতে হয় এবং এর সুদহার ১৪ শতাংশ বা তার বেশি। ৮ শতাংশ সুদে অফশোর ব্যাংকিং থেকে ঋণ নেওয়ার সুবিধা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সহযোগিতা করা।

উল্লেখ্য, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্তের কারণে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ)-এর আকার ৭ বিলিয়ন থেকে কমিয়ে ২.২ বিলিয়ন ডলার করেছে। ফলে, রপ্তানিকারকদের জন্য স্বল্পসুদে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার বিদ্যমান সুযোগ অনেকটাই কমে গেছে। সেইসঙ্গে বৈশ্বিক চাহিদা কমে যাওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে রপ্তানিকারকরা চাপের মধ্যে আছেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন এই সুবিধা তাদের তারল্য বাড়াবে, অর্থায়ন ব্যয় কমাবে এবং বিনিয়োগে উৎসাহ দেবে। তবে, বিশেষজ্ঞরা ঝুঁকির বিষয়টিও তুলে ধরেছেন। তাদের মতে, রপ্তানি আয় দেশে না এলে ঋণ আদায় কঠিন হয়ে পড়তে পারে। পাশাপাশি, বিনিময় হার ওঠানামার কারণে টাকার অবমূল্যায়ন হলে ঋণ পরিশোধের চাপ বেড়ে যেতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ও প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
আরও পড়ুন
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
খেলাপি ঋণ আদায়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের সাতদিনে এলো ৭৭ কোটি ডলার