ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধির আগ্রহ ইন্দোনেশিয়া ভিত্তিক প্রতিষ্ঠানের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশের উদীয়মান পোল্ট্রি ও কৃষি খাতে নতুন করে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া ভিত্তিক বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান জ্যাপফা পিটিই।

বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা এই আগ্রহের কথা জানান। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ বর্তমানে একটি উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নীতিগত সহায়তা ও সংস্কার কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগ পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উন্মুক্ত ও সহায়ক পরিবেশের কথা তুলে ধরে বিশেষ করে কৃষি ও পোল্ট্রি খাতে অধিক বিনিয়োগের আহ্বান জানান।

আরও পড়ুন

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বড় বিনিয়োগ বাংলাদেশের কৃষি ও পোল্ট্রি খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করবে। এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সরকার টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং বিনিয়োগকারীদের সব ধরনের প্রশাসনিক ও নীতিগত সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে জ্যাপফার এক্সিকিউটিভ চেয়ারম্যান রেনালদো সান্তোসা বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার ও সম্ভাবনাময় কৃষি খাতের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ থাকায় তারা এখানে তাদের ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে আগ্রহী। জ্যাপফার এই বিনিয়োগ কার্যক্রম মূলত বাংলাদেশে বে গ্রুপ এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার এই বহুজাতিক কৃষিভিত্তিক প্রতিষ্ঠানটি ২০২০ সাল থেকে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে। বর্তমানে তারা দেশে সফলভাবে পোল্ট্রি ফিড উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ থেকে জ্যাপফার বার্ষিক টার্নওভার প্রায় ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে তাদের এই আয় ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি, বে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জিয়াউর রহমান এবং ডিরেক্টর আসিফুর রহমান উপস্থিত ছিলেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে কমল সোনার দাম
বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে। বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়, কমানো হয়েছিল ২৯ বার। আরটিভি/এসআর
দেশের বাজারে কমল সোনার দাম
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড।
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে।
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
আরও পড়ুন
‘মানসিক চাপ, স্থূলতা এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী
‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে বাকৃবিতে বিনামূল্যে ৩৫০০ ডিম বিতরণ
২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের