থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

আরটিভি নিউজ

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬ , ০৭:৩৭ পিএম


থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। 

বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্তরাজ্যের ইতিবাচক আলোচনা হয়েছে। 

বুধবার (৮ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন যুক্তরাজ্যের বাণিজ্য দূত বারোনেস রোসি।

আরও পড়ুন

সাক্ষাতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশের পর্যটন ও বিমান খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আগ্রহ দেখায় যুক্তরাজ্য। 

বিশেষ করে, সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের অংশগ্রহণের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই বৈঠকে বাংলাদেশের বিমান ও পর্যটন শিল্পে ব্রিটিশ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। 

এ সময় যুক্তরাজ্যের বাণিজ্য দূত বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাজ্যের পাশে থাকারও আশ্বাস দেন।

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission