ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

এবার মুসলিম দেশে মিলল বিপুল প্রাকৃতিক গ্যাসের মজুদ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে ইতালির জ্বালানি জায়ান্ট এনি।

সরকার বলছে, এর ফলে ২০২৮ সালের মধ্যে দেশটিতে ইউরোপীয় কোম্পানিটি উৎপাদন তিনগুণ বাড়িয়ে দেবে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে বর্তমানে ব্যবহারের তুলনায় বেশি গ্যাস উৎপাদন হয়। রান্না, তাপ ও বিদ্যুৎ উৎপাদনে বহুল ব্যবহৃত এই জ্বালানির চাহিদা বাড়ছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে এক বিবৃতিতে এনি জানায়, পূর্ব কালিমান্তান প্রদেশের উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের একটি স্থানে প্রাথমিক হিসেবে প্রায় ৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ও ৩০ কোটি ব্যারেল কনডেনসেটের মজুদ রয়েছে। কনডেনসেট হলো তরল হাইড্রোকার্বন।

নতুন এই আবিষ্কার দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য ‘গুরুত্বপূর্ণ নতুন সরবরাহের পথ খুলে দেবে’ বলে জানিয়েছে কোম্পানিটি।

সরকার জানায়, এই আবিষ্কার এনির উৎপাদন ২০২৮ সালের মধ্যে দৈনিক ২ হাজার মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুটে উন্নীত করতে পারে।

দুই বছর পর তা বেড়ে ৩ হাজার এমএমএসসিএফডিতে পৌঁছাতে পারে।

বর্তমানে উৎপাদন ৬০০ থেকে ৭০০ এমএমএসসিএফডি।

জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাহলিল লাহাদালিয়া বলেন, এটি একটি বিশাল আবিষ্কার। গ্যাসের পাশাপাশি ২০২৮ সালের মধ্যে আমরা প্রায় ৯০ হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদন করব। ২০২৯-২০৩০ সালে তা বেড়ে দেড় লাখ ব্যারেলে পৌঁছাতে পারে।

সরকারি বিবৃতিতে বলা হয়, কনডেনসেট উৎপাদন বাড়লে তেল আমদানি কমতে পারে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির চাপে ইন্দোনেশিয়াও পড়েছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্ত মস্কোর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তেল সরবরাহ নিয়ে একটি চুক্তি হয়েছে বলে জাকার্তা জানিয়েছে। এর বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভাহদ নাবিল আহমাদ মুলাচেলা বলেন, নির্দিষ্ট কোনো সংখ্যা এখনও নেই। তবে এটি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য হবে।

এরপর প্রাবোও ফ্রান্সে গিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করেন। সেখানে ‘জ্বালানি রূপান্তর ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন’ বিষয়ে সহযোগিতার বিষয়ে একমত হন তারা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া তেল উৎপাদক হলেও নিট আমদানিকারক। দেশটিতে জ্বালানিতে ভর্তুকি দেওয়া হয়।

গত মাসে সরকার জ্বালানি সংরক্ষণে রেশনিং চালু করে এবং প্রতি শুক্রবার সরকারি কর্মচারীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেয়।

এ বছর জ্বালানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে সরকার। যদিও ভর্তুকির বাজেট নির্ধারণ করা হয়েছিল প্রতি ব্যারেল তেলের দাম ৭০ ডলার ধরে। যুদ্ধের কারণে বর্তমানে দাম প্রায় ১০০ ডলারের কাছাকাছি।

আরও পড়ুন

গত সপ্তাহে সরকার কিছু অ-ভর্তুকিপ্রাপ্ত জ্বালানি ও গ্যাসের দাম বাড়িয়েছে।

মন্ত্রী বাহলিল মার্চে জানান, ইন্দোনেশিয়ার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির প্রায় ৩০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আসে। সরকার বিকল্প সরবরাহকারী খুঁজবে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ইন্দোনেশিয়ার মোট জ্বালানি সরবরাহে প্রাকৃতিক গ্যাসের অংশ ছিল ১৫ দশমিক ৬ শতাংশ। বিদ্যুৎ উৎপাদনে এর অংশ ১২ দশমিক ৯ শতাংশ।

সোমবার বাহলিল বলেন, এনির সর্বশেষ আবিষ্কার প্রমাণ করে যে জাতীয় জ্বালানি নিরাপত্তা ও জ্বালানিতে স্বনির্ভরতা অর্জনে ইন্দোনেশিয়ার তেল-গ্যাস সম্ভাবনা এখনও উল্লেখযোগ্য।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
ঢাকাকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় ইন্দোনেশিয়া
ভিসা সহজীকরণে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর