ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ কারও জন্য কল্যাণ বয়ে আনে না: মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা আর চরম অস্থিরতার মধ্যেই শান্তির বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সোমবার (২০ এপ্রিল) এক বক্তৃতায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ কোনো দেশ বা পক্ষের জন্যই কল্যাণ বয়ে আনে না। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে 'যৌক্তিক ও কূটনৈতিক' সব পথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

প্রেসিডেন্টের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম ইরনা জানায়, পেজেশকিয়ান একদিকে যেমন দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনড় থাকার কথা বলেছেন, অন্যদিকে উত্তেজনা কমাতে কূটনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ডাক দিয়েছেন। তবে একই সঙ্গে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, শত্রুর ওপর অন্ধ বিশ্বাস রাখা চলবে না; প্রতিটি পদক্ষেপে থাকতে হবে সজাগ ও সতর্ক।

এদিকে তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনের সঙ্গে নতুন করে কোনো আলোচনার টেবিলে বসার পরিকল্পনা এই মুহূর্তে ইরানের নেই। জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তেহরান কারও কোনো আল্টিমেটাম বা সময়সীমা মেনে নেবে না। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল যদি নতুন করে কোনো হঠকারিতার চেষ্টা করে, তবে ইরানের সশস্ত্র বাহিনী তার দাঁতভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন

প্রকাশ্যে তেহরান আলোচনার বিষয়টি নাকচ করলেও কূটনৈতিক মহলে গুঞ্জন ভিন্ন। পাকিস্তানের একাধিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসতে যাচ্ছে একটি ইরানি প্রতিনিধি দল। এর আগে গত ১২ এপ্রিল ইসলামাবাদের প্রথম দফার বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল।

গত ফেব্রুয়ারিতে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের দাবানল ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা হামলা চালায়। পরবর্তীতে পাকিস্তানের জোরালো মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। বর্তমানে সেই যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে এখনও কাটেনি সংশয়। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় 
যুদ্ধের ক্ষয়ক্ষতি দেখতে মধ্যপ্রাচ্যে মার্কিন সিনেটর
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়