ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বেশি থাকবে: অর্থমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অতীতে সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় বিএনপি সরকারের সাফল্যের ধারাবাহিকতা এবারও বজায় থাকবে বলে জানান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সচিবালয়ে এক মতবিনিময় সভায় অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক গতিপথ ও আসন্ন বাজেটের অগ্রাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন

মন্ত্রী অভিযোগ করে বলেন যে, বিগত সময়ে ‘পৃষ্ঠপোষকতাভিত্তিক রাজনীতি’র কারণে দেশের সম্পদ গুটিকয়েক গোষ্ঠীর হাতে কুক্ষিগত হয়ে পড়েছিল। এই ধারা ভেঙে সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণ নিশ্চিত করতে চায়। অর্থনৈতিক সুফল যেন সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেটাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক সুফল পৌঁছে দিতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির ওপর বিশেষ জোর দিচ্ছে। অর্থমন্ত্রীর মতে, নারীর হাতে সরাসরি অর্থ পৌঁছালে তা পরিবারের সাশ্রয় ও দীর্ঘমেয়াদী বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলে।

বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলার অভাব, মুদ্রার অবমূল্যায়ন ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বেসরকারি খাত চাপে রয়েছে। অনেক শিল্পপ্রতিষ্ঠান প্রত্যাশিত কর্মক্ষমতা দেখাতে পারছে না। ব্যবসা-বাণিজ্য ভালো না হলে কর আদায়ও বাড়ে না। তবে এ লক্ষ্য অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে, যাতে কর্মসংস্থান ও রেমিট্যান্স বাড়ে। জ্বালানি নিরাপত্তার বিষয়ে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বাজার ব্যবস্থাপনা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রশাসনিকভাবে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। বাজারকে চাহিদা ও জোগানের ভিত্তিতে পরিচালিত হতে দিতে হবে। এজন্য সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ব্যবসার খরচ কমানোর ওপর জোর দেন তিনি।

বিনিয়োগ বাড়াতে ডিরেগুলেশনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, ব্যবসার পথে অতিরিক্ত প্রতিবন্ধকতা থাকলে নতুন বিনিয়োগ আসবে না।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে কম কর আদায়, ব্যাংক খাতে আস্থা ফেরানো এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
মার্কিন ডলারের তেজ আর বন্ডের সুদের হার বাড়ায় বিশ্ববাজারে ফের কমেছে সোনার দাম। এর ফলে টানা এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের পতনের মুখে পড়েছে লাভহীন এই মূল্যবান ধাতু।
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা: ​অর্থমন্ত্রী
শনিবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনীতিবিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’র গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা: ​অর্থমন্ত্রী
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
মন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামেই মসজিদ রয়েছে। এসব মসজিদের সঙ্গে ইমাম ও মুয়াজ্জিনরা যুক্ত থাকায় তাদের মাধ্যমে কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব।
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
দেশে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা এবং আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর বাড়তি নির্ভরতার প্রেক্ষাপটে দক্ষিণের দ্বীপ জেলা ভোলার গ্যাসসম্পদ নতুন করে গুরুত্ব পাচ্ছে।
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
আরও পড়ুন
মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী
সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ, ৬৪ জেলায় শতভাগ বরাদ্দ পাবে কৃষকরা