ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ছুটির দিনেও সেবা দেবে বিএসটিআই

বাসস

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
ছবি: সংগৃহীত

আমদানি পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করা এবং বন্দরে অপ্রয়োজনীয় ডেমারেজ খরচ কমাতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে আয়োজিত এক স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র প্রক্রিয়া আরো দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। এতে বন্দরে পণ্য আটকে থাকার সময় কমবে এবং ডেমারেজ বাবদ অতিরিক্ত ব্যয় থেকেও আমদানিকারকরা রক্ষা পাবেন।

শিল্প সচিব আরও নির্দেশ দেন, সিটিজেন চার্টারে নির্ধারিত সময়সীমার চেয়েও দ্রুত পণ্যের ছাড়পত্র প্রদানের ব্যবস্থা নিতে।

আরও পড়ুন

তিনি বলেন, সরকার সরাসরি ব্যবসা পরিচালনা করে না; বরং ব্যবসার জন্য সহায়ক নীতি ও পরিবেশ নিশ্চিত করে। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের সমস্যার সমাধানে সরকার সর্বদা পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।

বিএসটিআই-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানিতে বিভিন্ন শীর্ষ শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি লিমিটেড, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস এবং পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

গণশুনানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় এবং কয়েকটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান নির্ধারণে এসআরও প্রকাশের সময় কমানো, খাদ্যপণ্যে ব্যবহৃত রং প্রয়োজনে বিএসটিআই ল্যাবে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির মান একীভূত করা এবং লাইভ বেকারিগুলোর ওপর নজরদারি জোরদার করা।

বিএসটিআই মহাপরিচালক বলেন, ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি এবং তারা প্রতিষ্ঠানের সেবাগ্রহীতা। সেবায় কোনো ঘাটতি থাকলে বিএসটিআই-কে জবাবদিহি করতে হবে।

তিনি আরো জানান, এসআরও প্রকাশ প্রক্রিয়া সহজ ও দ্রুত করা এবং পণ্যের মান নির্ধারণ ব্যবস্থা উন্নত করতে কাজ চলছে। আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন 
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও ক্রয় সংক্রান্ত প্রস্তাব দুটি উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 
এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত ২ প্রস্তাবের নীতিগত অনুমোদন 
এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এলজিপির দাম নির্ধারণে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এলপিজি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার
‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’
দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর প্রস্তুতির খবরকে অপপ্রচার বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
‘সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার’
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চিনি, ইউরিয়া ও এমওপি, ডিএপি সার এবং এলএনজিসহ মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করেছে। 
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠকে এ কথা জানান তিনি।
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না হলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী
আরও পড়ুন
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ