ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ন্যূনতম কর ১০০০ টাকা করার পরিকল্পনা এনবিআরের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সামনে রেখে দেশের রাজস্ব কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করদাতাদের উৎসাহিত করতে এবং অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনতে ন্যূনতম করের হার কমানোর পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি।

ন্যূনতম কর হ্রাসের পরিকল্পনা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪০-৫০ শতাংশ আসে অনানুষ্ঠানিক খাত থেকে। তবে ফুটপাতের দোকানদার, হকার, ছোট মুদি দোকানি বা অনলাইন শপগুলোর লেনদেন মূলত নগদভিত্তিক হওয়ায় সরকার কাঙ্ক্ষিত রাজস্ব পাচ্ছে না। এই বিশাল জনগোষ্ঠীকে করের জালে আনতে ন্যূনতম কর ৩ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করার পরিকল্পনা করছে এনবিআর।

আরও পড়ুন

‘উত্তরাধিকার কর’ আরোপের চিন্তা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির ওপর কোনো নতুন কর আরোপ করার পরিকল্পনা সরকারের নেই বলে স্পষ্ট জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

ভ্যাট জাল সম্প্রসারণ ও লক্ষ্যমাত্রা এনবিআর চেয়ারম্যান জানান, দেশে ভ্যাট দেওয়ার সক্ষমতা থাকলেও বড় একটি অংশ এখনও সিস্টেমের বাইরে রয়েছে। আগামীতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রিটার্ন দাখিল না করা টিআইএন (TIN) ধারীদের ওপর নজরদারি আরও জোরদার করা হবে।

প্রযুক্তিনির্ভর ‘রেভিনিউ মেশিন’ রাজস্ব ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ই-টিডিএস ব্যবস্থাকে ভবিষ্যতের ‘রেভিনিউ মেশিন’ হিসেবে অভিহিত করা হয়েছে। এর ফলে, উৎসে কর কর্তনের তথ্য সরাসরি করদাতার রিটার্নে যুক্ত হবে। আমদানির কর ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে রিটার্নে প্রতিফলিত হবে। কর্মকর্তাদের ‘অ্যাসাইকুডা’ ডাটাবেজে প্রবেশাধিকার থাকায় যাচাই প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হবে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত রেকর্ড ৪৪ লাখ করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন।
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
‘যশোরের যশ, খেজুরের রস’—শত বছরের এই চেনা প্রবাদটি কেবল লোকসংস্কৃতির অংশই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। 
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
বিশ্ববাজারে টানা তিনদিন কমলো সোনার দাম। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
আরও পড়ুন
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
নর্ড স্ট্রিম বিস্ফোরণ: জার্মানির আদালতে ইউক্রেনের সাবেক সেনা কর্মকর্তা
স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা, শোকের ছায়া সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগে
১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর