দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৮:৪২ এএম


দাম কমার পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা।ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও সোনার দামে পরিবর্তন এসেছে। ঈদুল আজহার পর বাংলাদেশে সোনার দামে উল্লেখযোগ্য পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২ জুন নতুন মূল্য ঘোষণা করে, যা শনিবার (৬ জুন) পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।

বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ২ জুন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা দামে।

এর আগে, গত ২৫ মে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের সোনার দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বৃদ্ধি এবং ৩৩ বার দাম হ্রাস করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের সোনা বাজারে মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার দাম কমানো হয়েছিল।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা এবং ডলারের বিনিময় হার পরিবর্তনের প্রভাবেই দেশের বাজারে সোনার মূল্য নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission