থাইল্যান্ডে পণ্য রফতানি বাড়াতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৫:২১ পিএম


থাইল্যান্ডে পণ্য রফতানি বাড়াতে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগ্রহীত

বাংলাদেশ থাইল্যান্ডে পণ্য রফতানির পরিমাণ বাড়াতে চায় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ আছে। জটিলতা নেই জমি, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে। তাই বিদেশিদের এখানে বিনিয়োগ করা উচিত।

আরও পড়ুন

তিনি বলেন, আমি বাংলাদেশি ব্যবসায়ীদের থাইল্যান্ডে আমাদের পণ্য ও সেবা রফতানির সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানাই। টেকসই অর্থনৈতিক সহযোগিতা অবশ্যই পারস্পরিকভাবে লাভজনক হতে হবে।

আয়োজকরা জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে ব্যবসায়ীদের মাঝে আরও যোগাযোগ দরকার। অভিজ্ঞতার বিনিময় হতে পারে পর্যটন ও কৃষিকে ঘিরে। তাহলেই ভারসাম্যমূলক বাণিজ্য সম্পর্ক নিশ্চিত হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission