আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৯:৩৫ পিএম


আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম তেলের দাম এত উচ্চতায় পৌঁছাল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে নতুন করে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

এর আগে গত বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে পৌঁছেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক হামলায় লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হওয়ার তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনা।

আরও পড়ুন

ইরান সমর্থিত হুথি গোষ্ঠী দাবি করে, তারা সৌদি আরবের দুটি তেলের ট্যাংকার ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’র ওপর হামলা চালিয়েছে। লোহিত সাগরে তাদের ঘোষিত নৌ-অবরোধ অমান্য করায় ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে জাহাজ দুটিতে হামলা চালানো হয়, যার ফলে একটি ট্যাংকারে আগুন ধরে যায়।

গত মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ব্রেন্ট ক্রুডের দাম ১০০ মার্কিন ডলার পার হয়। ওই সময় হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সংঘাতের চূড়ান্ত পর্যায়ে এপ্রিলে তেলের দাম সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল। তবে মে মাসের শেষ দিকে তা ১০০ ডলারের নিচে নেমে আসে এবং যুদ্ধবিরতির গুঞ্জনে জুলাইয়ের শুরুতে কমে ৭১ ডলারে দাঁড়ায়।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়া এবং পারস্য উপসাগরে নতুন করে সংঘাত শুরু হওয়ায় তেলের দাম আবার লাফিয়ে বাড়তে শুরু করেছে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission