ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা: ভিপি বিন ইয়ামিন, জিএস সাবিনা

আরটিভি নিউজ

সোমবার, ১৮ আগস্ট ২০২৫ , ০৩:৪৩ পিএম


ডাকসু নির্বাচনে ছাত্র অধিকারের প্যানেল ঘোষণা: ভিপি বিন ইয়ামিন, জিএস সাবিনা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। এতে ভিপি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং জিএস বা সাধারণ সম্পাদক হিসেবে সাবিনা ইয়াসমিনকে মনোনীত করা হয়েছে। এ ছাড়া এজিএস পদে লড়বেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। 

‘ডাকসু ফর চেঞ্জ’ নামের এ প্যানেল থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন লড়বেন।

বিজ্ঞাপন

ঘোষিত প্যানেলে সদস্য হিসেবে আছেন, রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission