ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নোবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১২:৪৪ পিএম
ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ এর ১২(১) ধারা মোতাবেক তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার এই নিয়োগের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তসমূহ প্রযোজ্য হবে-

উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে আগামী ৪ (চার) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তিনি তার মূল পদের (অধ্যাপক) সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন; দায়িত্বকালীন সময়ে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিক আরটিভিকে বলেন, অত্র অঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে যোগদান করা আমার জন্য এক মহান দায়িত্ব ও সম্মানের। এই সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে ভিশন, তার সঙ্গে সংগতি রেখে আমাদের মূল লক্ষ্য হবে নোবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়নে আমরা ‘রিসার্স এক্সিলেন্স’ বা বিশ্বমানের গবেষণা সংস্কৃতির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেব এবং আন্তর্জাতিক কোলাবোরেশন ও ফান্ডিং বৃদ্ধিতে কাজ করব।

উপ-উপাচার্য বলেন, মাননীয় উপাচার্যের হাতকে শক্তিশালী করতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পরিবেশকে আরও বেগবান করতে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম উজাড় করে দেব। এই অগ্রযাত্রায় আমি গণমাধ্যমকর্মীসহ নোবিপ্রবি পরিবারের সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। 
নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থানান্তর করা হয়েছে।
হসপিটাল থেকে সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য 
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে মৎস্য ক্যাডারে সুপারিশপাপ্ত হন তিনি। মেধা তালিকায় তার স্থান ছিল ২৮তম। তবে সদ্য প্রকাশিত গেজেটে নিজের নাম না পেয়ে হতাশ মনির।
২৮তম হয়েও বিসিএস গেজেটে নেই নাম, ‘ক্রসফায়ারে দিয়ে দেন’ বাকৃবি শিক্ষার্থীর পোস্ট
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাই নিয়ে প্রশাসনের নির্দেশনাকে কেন্দ্র করে বিতর্ক ও বিক্ষোভের মধ্যে এবার ‘জবিয়ানদের গরুভোজ’ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন  জকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা। এ কর্মসূচি আয়োজনের জন্য ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে।
বিতর্কের মধ্যে জবিতে গরুভোজ কর্মসূচি ঘোষণা জকসু এজিএসের
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মন্দিরের কাছে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্নার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।
‘গরু জবাই’ নিয়ে যা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে
আরও পড়ুন
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা