এক অ্যাপেই মিলবে বিশ্ববিদ্যালয়ের সব তথ্য ও সেবা

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ০৭:৪৭ পিএম


এক অ্যাপেই মিলবে বিশ্ববিদ্যালয়ের সব তথ্য ও সেবা
অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ‘RU Connect’। ছবি: সৌজন্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘RU Connect’ নামে একটি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী সুজন প্রধান ও নাজমুল হাসান। অ্যাপটি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য  গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে। ডেভেলপারদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য নির্ভরযোগ্য তথ্য ও সেবাকে সহজলভ্য করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নোটিশ ও সর্বশেষ আপডেট, অ্যালামনাই নেটওয়ার্ক, শিক্ষার্থী কমিউনিটি ও সংগঠন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যবসায়িক মার্কেটপ্লেস, মেডিকেল-সংক্রান্ত তথ্য ও সেবা, রক্তদাতার তথ্যভান্ডার, চাকরির বিজ্ঞপ্তি, ক্যারিয়ার -সংক্রান্ত তথ্য, শিক্ষার্থীদের জন্য রিসোর্স হাব, বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন প্রয়োজনীয় লিংকসহ নানা সুবিধা সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

অ্যাপটির ডেভেলপার সুজন প্রধান ও নাজমুল হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনকে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করে নির্ভরযোগ্য তথ্য ও প্রয়োজনীয় সেবা সহজে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনন্দিন বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সংগঠিত ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।

তারা জানান, ব্যবহারকারীদের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে অ্যাপটিতে নিয়মিত নতুন ফিচার, তথ্য ও সেবা যুক্ত করা হবে। ভবিষ্যতে আরও উন্নত সুবিধা সংযোজনের মাধ্যমে RU Connect-কে রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্যসেবা প্ল্যাটফর্মে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, বর্তমানে 'RU Connect' অ্যাপটি গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে। 

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission