ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

কুকুর ব্যবস্থাপনায় ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নিচ্ছে হাবিপ্রবি প্রশাসন 

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সহায়তায়  কুকুরের ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ছবি: সৌজন্য

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কুকুরের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে বেশ কিছুদিন থেকে অভিযোগ করে আসছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করলেও সম্প্রতি কুকুরের আক্রমণে আহত হওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে আইনসম্মত ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সহায়তায় কুকুরের ভ্যাক্সিনেশন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় আগামী পরশু (মঙ্গলবার) থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় সকল কুকুরকে ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে আসা হবে। এছাড়াও কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে ধাপে ধাপে ক্যাস্ট্রেশন প্রক্রিয়া শুরুর কথাও জানানো হয়েছে। পুরো প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ। এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন আবাসিক এবং অনাবাসিক অনেক শিক্ষার্থীই।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, কুকুর ব্যবস্থাপনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী মঙ্গলবার (২১ জুলাই) থেকে ক্যাম্পাস এলাকার কুকুরগুলোকে ভ্যাক্সিনেশনের আওতায় আনা হবে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যদি আইনি কোনো জটিলতা না থাকে তাহলে প্রয়োজনে তাদের ক্যাস্ট্রেশন করা হতে পারে।

কুকুর অন্যত্র সরিয়ে নেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন অ্যানিম্যাল ওয়েলফেয়ার সংগঠনগুলোর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হবে এবং প্রয়োজনে MOU করা হবে যদি আইন অনুযায়ী এরকম ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে তবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম এবং রাজশাহীতেও পরীক্ষা কেন্দ্র রাখা হবে বলা জানা গেছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) পরীক্ষা বিকেল ৩টায় এবং ৭ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা ১৫ নভেম্বর ২০২৬ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হবে। রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তা ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে। আরটিভি/এসআর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা থেকে এ বিষয়ে পুনঃবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা পাবেন বিশেষ অনুদান, নতুন নিয়মে আবেদন নিচ্ছে সরকার
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
দুচোখ ভরা স্বপ্ন নিয়ে রাজধানীতে পড়তে আসা শিক্ষার্থীদের এক আবেগ এবং আশার প্রদীপ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ।
হলে ওঠার স্বপ্ন স্বপ্নই থেকে যায় ঢাকা কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থীর
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শাটডাউন কর্মসূচি চলছে।
চুয়েটে টানা ৩ দিন শাটডাউন, স্থগিত ৬ বিভাগের পরীক্ষা 
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
রাজশাহীর বিনোদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী রাফিদকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়েছে রুয়েট প্রশাসন। চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
গুরুতর আহত রুয়েটের রাফিদ, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
আরও পড়ুন
ছাত্রীকে ডাকাডাকি করেও মেলেনি সাড়া, দরজা ভাঙতেই সামনে ‘অপ্রত্যাশিত দৃশ্য’
খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই মিলবে নগদ টাকা
হাবিপ্রবির ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আর্নিকা ও তন্ময়
তাপসহনশীল লাউয়ের হাইব্রিড উদ্ভাবনে হাবিপ্রবির সাফল্য