প্রতীক ‘শাপলা কলি’ কেন, ব্যাখ্যা দিলেন ইসি সচিব

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ , ০৬:৪২ পিএম


প্রতীক ‘শাপলা কলি’ কেন, ব্যাখ্যা দিলেন ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতীকের তালিকা সংশোধন করে এতে ‘শাপলা কলি’ যুক্ত করার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে ইসির প্রথম আন্তঃমন্ত্রণালয় সভার পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, তফসিল সংশোধন করা হয়েছে। কিছু প্রতীক নিয়ে আপত্তি ছিল। শাপলা কলি রাখা যেতে পারে বলে মনে করেছে ইসি, কোনো দলের চাহিদার প্রেক্ষিতে নয়। কমিশন কোন বিবেচনায় শাপলা কলি অন্তর্ভুক্ত করেছে, সেটি ইসির এখতিয়ার।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের মন্তব্যের বিষয়ে জবাব দিতে চাই না। কমিশনের বিষয়ে নিরপেক্ষ থেকেই কাজ করছি।

ইসি সচিব আরও বলেন, ডিসেম্বর থেকে জানুয়রির মাঝামাঝি ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো ঠিকঠাক করা হবে। ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল এবং নির্বাচনী দায়িত্ব প্যানেলটা প্রস্তুত করছি। এতে বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি ব্যাংককে দায়িত্বরতদের অন্তর্ভুক্ত করা হবে।
 
ভোট কেন্দ্রের সংখ্যা ৪২ হাজারের বেশি উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার এসব কেন্দ্রেরে জন্য লাগবে।
 
দুর্গম এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে তিনি বলেন, সরঞ্জাম পবিহনে হেলিকপ্টার সার্ভিস লাগবে। বিমানবাহিনী বা সেনাবাহিনীর মাধ্যমে এই সহায়তা পাওয়া যাবে। তবে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করবে সেই হেলিপ্যাড চিহ্নিত করার দায়িত্ব উপজেলা প্রশাসন পালন করবে।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রচার প্রচারণায় তথ্য মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে জানিয়ে ইসি সচিব বলেন, প্রচারণায় বাংলাদেশ টেলিভিশন ও বেতার দায়িত্ব পালন করবে। সেইসঙ্গে সংসদ টিভি ও বিটিভি নিউজও ভূমিকা রাখবে।
 
ঋণ খেলাপিদের ব্যাপারে যাতে সঠিক তথ্য দেওয়া হয়, সে ব্যাপারে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, বাজেটের ব্যাপারে সাশ্রয়ী হবার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে।
 
শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন এবং মাঠ প্রশাসনকে তফসিলের শুরু থেকেই নির্বাচনী আচরণে কাজ করার নির্দেশ দেয়ার কথা জানান ইসি সচিব।
 
তিনি আরও বলেন, পাবলিক স্কুল ও কলেজের পরীক্ষা যেন ভোটের সময়সূচিতে না পড়ে, সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission