ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত করার বিধান থাকলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় বর্তমান তফশিলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর সংশোধিত বিধান অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে বা আইনি কারণে প্রার্থিতা বাতিল হলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। সে ক্ষেত্রে কমিশন নতুন নির্বাচনি তফশিল ঘোষণা করবে। তবে আগের তফশিলে বৈধভাবে মনোনয়ন দেওয়া প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের অর্থ জমা দিতে হবে না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় খালেদা জিয়া মৃত্যুবরণ করলে নির্বাচন স্থগিত হবে কি না; এ নিয়ে আলোচনা শুরু হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, আইনে বৈধ প্রার্থীর মৃত্যুর ক্ষেত্রে নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে। খালেদা জিয়া এখনো বৈধ প্রার্থী হননি, ফলে এই তফশিলে কোনো প্রভাব পড়বে না। তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় বিএনপি সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি আরপিও পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনীর তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। পাশাপাশি ওই আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীর মনোনয়নও দাখিল করা হয়েছে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-১৭ আসনের ভোটার হবেন তারেক রহমান
ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। তারা ভোটার হবেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে। ভোটার নিবন্ধন শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন তারা।  শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, আমরা যতটুকু জেনেছি, তিনি (তারেক রহমান) অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে শুধু আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কি না। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন। তিনি আরও বলেন, আবার তারেক রহমানের মোবাইলে এসএমএস যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আজ দুপুরেই তার নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে। আরটিভি/এএ 
ঢাকা-১৭ আসনের ভোটার হবেন তারেক রহমান
বাবার সঙ্গে একইদিনে ভোটার হচ্ছেন জাইমা রহমানও
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর তারা এনআইডি পাবেন। এতে বাবার সঙ্গে একই দিনে ভোটার হচ্ছেন জাইমা রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন।  আরও পড়ুন হাদির কবর জিয়ারত শেষে ইসির উদ্দেশে তারেক রহমান এর আগে সাংবাদিকদের তিনি জানান, আমরা যতটুকু জানিয়েছে উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর সফটওয়্যার স্বযংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারো সঙ্গে ম্যাচ করে কিনা। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারো হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এদিকে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার (২৭ ডিসেম্বর) ১১ টা ৪৫ মিনিটে  নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হয়েছে তারেক রহমান।  আরটিভি/এএ  
বাবার সঙ্গে একইদিনে ভোটার হচ্ছেন জাইমা রহমানও
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেয়ার পর থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর।  শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানান তিনি। তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটাও প্রস্তুত করেছে ইসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করবেন আজ। এবং তারেক রহমানের সঙ্গে মেয়ে জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করবেন। এদিকে, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার (২৭ ডিসেম্বর) ১১ টা ৪৫ মিনিটে  নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হয়েছে তারেক রহমান।  প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে সে মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। এর আগে, ওই দিন সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আরটিভি/এএ 
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
হাদির কবর জিয়ারত শেষে ইসির উদ্দেশে তারেক রহমান
শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে শনিবার (২৭ ডিসেম্বর) ১১ টা ৪৫ মিনিটে  নির্বাচন কমিশনের (ইসি) উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের প্রার্থী হতে হলে যেকোনো এলাকার ভোটার হলেই হয়। ২০০৮ সালের ছবিযুক্ত ভোটার তালিকার সময় নানা কারণে ভোটার হতে পারেননি তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। এক্ষেত্রে ২৯ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। তার আগেই ভোটার হওয়ার বাধ্যবাধকতা থাকায় আজ ভোটার হতে ইসিতে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে, বিএনপি আগেই জানিয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ভোটার হবেন। এর আগে, দলটির পক্ষ থেকে তারেক রহমানকে বগুড়া-৬ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাকে গণসংবর্ধনা দিতে পূর্বাচলে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা মঞ্চ তৈরি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে সে মঞ্চের উদ্দেশ্যে রওয়ানা হন তারেক রহমান। বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান তিনি। এর আগে, ওই দিন সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে। সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আরটিভি/এএ       
হাদির কবর জিয়ারত শেষে ইসির উদ্দেশে তারেক রহমান
সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকেল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে। সবশেষে ভোটার হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। আরও পড়ুন নিজ বাড়ি থেকে চিত্রগ্রাহকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা জানা গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি। আরটিভি/এস
সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
আরও পড়ুন
চীনে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশ-চীনের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে
স্বামীর কবরের পাশে সমাহিত খালেদা জিয়া
খালেদা জিয়ার জানাজায় ৩২ দেশের কূটনীতিকদের উপস্থিতি