ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এদিকে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন।

বুধবার (৮ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন।

মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য জানা

ভোটাররা স্মার্ট ইলেকশন মেনেজমেন্ট বিডি বা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে সহজেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

অ্যাপ চালু করার পর ড্যাশবোর্ড থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সিলেক্ট করে ভোট কেন্দ্র খুঁজুন অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা দেখা যাবে।

আরও পড়ুন

হটলাইনেও মিলবে তথ্য

এছাড়া ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে হটলাইন নম্বর ১০৫ এ কল করার সুযোগ রাখা হয়েছে। এ সেবা ব্যবহার করতে ভোটারের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এই দুই পদ্ধতির মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের কেন্দ্রের তথ্য জেনে নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ
অর্থনৈতিক সহযোগিতা জোরদার, কৌশলগত অংশীদারত্ব, রোহিঙ্গা সংকট সমাধান, জ্বালানি নিরাপত্তা, কৃষি এবং জলবায়ু অর্থায়নসহ বহুবিধ দ্বিপক্ষীয় বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের সাক্ষাৎ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের বিকল্প নেই: রাষ্ট্রপতি
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।
ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণে বৈঠকে ইসি
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি
বাংলাদেশ পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতি
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েছে।
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
আরও পড়ুন
ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ
পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল
উত্তাল দিল্লি, আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী