বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটার নম্বর জানা যাবে যেভাবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য দুটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৮ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে জানান, মোবাইল অ্যাপ ও হটলাইন সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও