পূজায় কষ্ট পান অপু বিশ্বাস, জানালেন স্মৃতির কথা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৪ পিএম


পূজায় কষ্ট পান অপু বিশ্বাস, জানালেন স্মৃতির কথা
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করে জয় করে নিয়েছেন কোটি দর্শকের মন। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকেন।বর্তমানে নতুন কোন সিনেমায় তাকে দেখা যায় না। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপু বিশ্বাস। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।

এদিকে, বর্তমানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরে সকাল থেকেই পূজার আনুষ্ঠানিকতা চলছে।

547861493_1368456104650880_670039577583603988_n_20250916_125042624

এই উৎসব উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পূজার দিনগুলোতে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।

536175348_1350249253138232_3478063396462550429_n

শৈশবের স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়-স্বজন থাকতেন। পূজার এই সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।

480941415_1232741828222309_3261912507663631349_n

প্রসঙ্গত, দুই দশকের অভিনয়জীবন নায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়।

আরও পড়ুন

অপু বিশ্বাস প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission