সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। আছে ব্যক্তিগত নানা যোগও। একাডেমিক ও পেশাগত জীবনে নানা সাফল্যের পরও সামাজিকমাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিংয়ের শিকার হন মিথিলা।
তিনি জানিয়েছেন সমালোচনা কীভাবে সামাল দেন। ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার এবং মেয়ে আয়রা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন তিনি। এমনকি প্রাক্তন স্বামী তাহসান খান নিয়েও কিছু অকপট বক্তব্য দিয়েছেন।
মিথিলা জানিয়েছেন, তিনি রোজা আহমেদকে বিয়ে করার পর তাহসানকে অভিনন্দন জানিয়েছিলেন; একইভাবে সৃজিতকে বিয়ে করার পর তাকেও অভিনন্দন জানিয়েছিলেন তাহসান।
প্রসঙ্গত, সম্প্রতি তাহসান খান নিজেই আলোচনায় এসেছেন তার ঘোষণা দিয়ে—তিনি ধীরে ধীরে সংগীত ক্যারিয়ার থেকে সরে দাঁড়াবেন। ফলে একদিকে মিথিলার একাডেমিক ও পারিবারিক সাফল্য নিয়ে আলোচনা চলছে, অন্যদিকে তাহসানের এই সিদ্ধান্তও ভক্তদের মধ্যে নস্টালজিয়া ও আলোচনার জন্ম দিয়েছে।
আরটিভি/এএ/এস




