ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

‘ব্যাচেলর পয়েন্টে’-এ শিমুল আউট, ইভা ইন!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম
ছবি: কোলাজ

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।

জনপ্রিয় এই ধারাবাহিকটিতে শিমুল চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন নির্মাতা অমির সহকারী শিমুল শর্মা। অন্যান্য চরিত্রের মতো এই চরিত্রটিও দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে।

সিজন পাঁচের বেশ কয়েকটি পর্বে দেখা গিয়েছে তাকে। তবে নতুন খবর হলো ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে আর দেখা যাবে না অভিনেতা শিমুল শর্মাকে। এমনটাই জানা গেল আলোচিত ধারাবাহিকের ইউনিট সংশ্লিষ্ট সূত্র।

আরও পড়ুন

বিষয়টি নিয়ে জানতে শিমুলের সঙ্গে যোগাযোগ করতে হলে এই অভিনেতা আরটিভিকে বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে আমাকে বাদ দেয়া হয়ে বা অ্যার দেখা যাবে না আমাকে বিষয়টি আসলে তেমন নয়। গল্পের প্রয়োজনে আমাকে রাখা হয়েছিল। যেহেতু কাবিলা ভাইয়ের আম্মা অসুস্থ এ কারণে গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী যেতে হচ্ছে! আগামীতে আবার প্রয়োজন হলে আমি ‘ব্যাচেলর পয়েন্ট’ এ আসবো।

এদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন ‘ইভা’ চরিত্রের অভিনেত্রী পারশা ইভানা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গুঞ্জন, যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চলে গেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ বলছিলেন, মার্কিন দেশে পড়াশোনা করতে গেছেন তিনি। হঠাৎ দেশে ফিরে এসেছেন পারশা। যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের কয়েকটি অনুষ্ঠানেও। ধারণা করা হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজেও ফিরছেন তিনি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ফেসবুকে ‘ইভা’ লিখে লাভ রিয়্যাক্ট দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা জিয়াউল হক পলাশ। কাবিলা চরিত্রের এই অভিনেতার জুটি হিসেবে ছিলেন পারশা। চলছে সিরিজের নতুন সিজনের সম্প্রচার। তবে নতুন সিজনে তাকে দেখা যাচ্ছে না।

জানা গেছে, দর্শককে চমকে দিয়ে এই সিজনের যে কোনো পর্বে দেখা দেবেন পারশা। পলাশের ফেসবুক পোস্ট সেই ইঙ্গিত বহন করছে। তার অনুরাগীরাও মন্তব্য করছেন, রোকেয়ার চেয়ে ইভা ভালো। ঘটনা আসলে কী? এ প্রসঙ্গে মুখ খোলেননি পারশা ইভানা।

আরও পড়ুন

তিনি বলেন, এখনো কোনো নাটকের কাজ শুরু করিনি। তবে শুটিংয়ে ফিরলে বড় কোনো কাজ দিয়েই ফিরতে চাই।

‘ব্যাচলর পয়েন্ট’-এর কোন পর্ব থেকে তাকে দেখা যাবে জানতে চাইলে পারশা বলেন, আমি এখনও ডাক পাইনি।

নৃত্যশিল্পী হিসেবে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন পারসা। ক্লাসিক্যাল নৃত্যে জাতীয় পর্যায়ে পুরস্কারও পেয়েছেন। নাচের রিয়্যালিটি শোয়ে হয়েছিলেন চ্যাম্পিয়ন। কিন্তু তিনি এখন পরিচিতি পেয়েছেন অভিনয়শিল্পী হিসেবে। দর্শক এখন তাকে চেনেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইভা হিসেবে।

আরটিভি/এএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘১৭ বছর যে অত্যাচার সহ্য করেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।  বেগম জিয়ার জানাজা সম্পন্ন হওয়ার পর এক আবেগঘন পোস্টে দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। পোস্টে তার লাশবাহী অ্যাম্বুলেন্সের ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ১৭ বছর! ১৭টা বছর যে মানুষটা একা নিরবে নিভৃতে অত্যাচার সহ্য করে গেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই! আর আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন হিসাব ছাড়া করেন! এত মানুষ! এত অগণিত মানুষ! এরপর তিনি যোগ করেন, কয়জন সৌভাগ্যবান হয় এত সুন্দর জানাজার! পৃথিবীতে এমনভাবে বাঁচেন যাতে আপনার মৃত্যু আপনাকে হাজার বছর বাঁচিয়ে রাখে। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক। এদিকে জানাজার আগে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন। তার কাছে কেউ কোনো ঋণ পেলে যোগাযোগ করতে বলেন। এছাড়া খালেদা জিয়ার আচরণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আবেদন জানান তারেক রহমান। আরও পড়ুন জেলে যাওয়ার আগে বেবী নাজনীনকে যা বলেছিলেন খালেদা জিয়া  অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের প্রতিনিধিসহ সর্বস্তরের লাখ লাখ মানুষ বেগম জিয়ার জানাজায় অংশ নেন।  আরটিভি/কেআই
‘১৭ বছর যে অত্যাচার সহ্য করেছেন আল্লাহ তাকে সম্মানিত করবেনই’
একদিন আমরা হারিয়ে যাবো: আরশ খান 
বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। গত অল্প কয়েক বছরের মধ্যে দর্শকদের অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসাও লাভ করেছেন। একের পর এক নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই তারকা।  অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমে বেশ সরব অভিনেতা। সাম্প্রতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। সেই ধারাবাহিকতায় তিনি তার ফেসবুক পোস্টে শৈশব ও বর্তমানের তুলনা করেছেন। আরশ লিখেন, ছোট বেলা থেকে চিনি জানি এমন সকল মানুষ গুলো একজন একজন করে চলে যাচ্ছে। সব জায়গা গুলো আধুনিকীকরণের দৌড়ে পাল্টে যাচ্ছে।  আরও পড়ুন ‘শুধু তার সুন্দর হাসিটির জন্য জীবনের প্রথম ভোট বিএনপিকে দিয়েছিলাম’ তিনি আরও বলেন, বদলাচ্ছে নোট, বদলাচ্ছে বাহন, বদলাচ্ছে খাবার, বদলাচ্ছে স্বপ্ন। এর একটাই অর্থ আমি এবং আমার জেনারেশন সবাই কিছু দিনের মধ্যে বার্ধক্যে পা রাখবে। এরপর একদিন আমরা হারিয়ে যাবো। ব্যস্ত এই নগরজীবনে যান্ত্রিকতার আড়ালে মানুষ যে নিজেকে সময় দিতে ভুলে যাচ্ছে, সেটিও মনে করিয়ে দিয়েছেন আরশ। শেষে লিখেছেন, জীবন কে বোঝ অতিথি, জীবনকে চেনো জীবনকে সময় দেয়াটা জরুরী এই সত্যটা মানো। আরটিভি/এএ 
একদিন আমরা হারিয়ে যাবো: আরশ খান 
আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক: খায়রুল বাসার
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ভাষণ দেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা গেছে। সেই উচ্ছ্বাসের প্রতিফলন দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্টে তার ফেরা ও বক্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন তারকা। সেই কাতারে আছেন অভিনেতা খায়রুল বাসার।  আরও পড়ুন তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ হয়ে পরীমণি বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিধলো এবার তারেক রহমানকে স্বাগত জানিয়ে ফেসবুকে দেয়া এক স্ট্যাটাস  খায়রুল বাসার লেখেন, বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন—এই দোয়া রইল। স্ট্যাটাসে ভবিষ্যৎ রাজনীতি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেতা লেখেন, যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব। আরটিভি/এএ 
আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক: খায়রুল বাসার
হাদি হত্যা: একসময় ‘নাটক’ও করতেন শুটার ফয়সাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। তাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার জানা গেল শোবিজ অঙ্গনেও বেশ কিছুদিন কাজ করেছেন শুটার ফয়সাল।  সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নাটকে ফয়সালের অভিনয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালের ‘কিলার’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন ফয়সাল।  এদিকে, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেন বিশ্লেষণে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। রোববার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে। এর প্রেক্ষিতে ইতোমধ্যে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী ফয়সালসহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থপাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনো গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেকবইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে।  এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশকিছু চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব আরও জানান, বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেনো বাজেয়াপ্ত করা যায় সেজন্যও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি/প্রতিষ্ঠান চিহ্নিত করার জন্য সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। অন্যান্য সংস্থার পাশাপাশি মূলহোতাকে গ্রেপ্তার এবং পুরো অপরাধচক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা। প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।  পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।  আরটিভি/এএ
হাদি হত্যা: একসময় ‘নাটক’ও করতেন শুটার ফয়সাল
আরিফিন শুভর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিন্দু
একসময় টেলিভিশন ও সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত আফসান আরা বিন্দুকে। সৌন্দর্য আর সাবলীল অভিনয়ে খুব অল্প সময়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই যেন আড়ালে চলে যান এই অভিনেত্রী।  দীর্ঘ বিরতির পর সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে শুধু অভিনয়জীবন নয়, বহুদিনের আলোচিত এক প্রশ্নের মুখোমুখিও হলেন তিনি আরিফিন শুভর সঙ্গে প্রেম ভাঙার কারণ জানালেন অভিনেত্রী।   একাধিক নাটক ও প্রজেক্টে আরিফিন শুভর সঙ্গে বিন্দুর পর্দার রসায়ন দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়। এই রসায়ন থেকেই একসময় তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে সে সময় দুজনই বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলেননি। ২০১৪ সালের পর বিন্দু ধীরে ধীরে পর্দা থেকে হারিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন প্রায় নিঃশব্দ। দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৩ সালের ওয়েব ফিল্ম ‘উনিশ২০’–তে আবারও আরিফিন শুভর সঙ্গে জুটি বাঁধেন তিনি। পুরোনো রসায়ন নতুন করে আলোচনায় আসে, দর্শকের প্রশংসাও পায় কাজটি। কিন্তু এরপরও বিন্দু আবার নিয়মিত হননি। শুভর সঙ্গে পর্দার রসায়ন নিয়ে বিন্দু বলেন, পর্দায় শুভর সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো এটা সত্যি। কারণ আমরা একে অপরকে খুব ভালো বুঝতাম। এবার প্রেম আর বিচ্ছেদের প্রসঙ্গে জানতে চাইলে কিছুটা থমকে যান বিন্দু। হাসতে হাসতে বলেন, ছোট ছিলাম, বাচ্চা ছিলাম। এটা বিপজ্জনক প্রশ্ন!  কিছুক্ষণ থেমে বিন্দু আরও যোগ বলেন, কেন সম্পর্কটা টেকেনি এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন কোনো নিয়ম নেই। আমরা তখন কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম। কাজের বাইরে অত কিছু ভাবার সুযোগই ছিল না। ভবিষ্যতে আবার আরিফিন শুভর সঙ্গে কাজ করার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে বিন্দু স্পষ্ট করে জানান, সুযোগ পেলে তিনি অবশ্যই আগ্রহী। সবকিছু অনুকূলে থাকলে আবারও তাদের জুটি দর্শকের সামনে আনতে চান তিনি। প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে শোবিজে পথচলা শুরু করেন বিন্দু। শুরুতেই তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান তিনি। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’, ‘এই তো প্রেম’–এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করে নিজের অবস্থান শক্ত করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অধ্যায়। পাশাপাশি ছোট পর্দার নাটকেও নিয়মিত কাজ করেছেন তিনি। একটা সময় একের পর এক কাজ করলেও একটা সময় নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। এখন একেবারেই কম কাজ করেন বিন্দু। দীর্ঘ নীরবতার পর পডকাস্টে বিন্দুর এই খোলামেলা উপস্থিতি তাকে নিয়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে দর্শকের মাঝে।  আরটিভি/এএ 
আরিফিন শুভর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিন্দু
আরও পড়ুন
পাকিস্তানি উপস্থাপকের মুখে রোকেয়ার নাম, হতবাক কাবিলা
‘ব্যাচেলর পয়েন্ট’-এ যুক্ত হলেন স্পর্শিয়া 
ফিরলেন নেহাল, শিমুলের অনুপস্থিতি ঘিরে রহস্য
যে কারণে ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর থাকছেন না শিমুল