৪১-এ প্রভাস

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ , ০৮:৫০ পিএম


Prabhas
প্রভাস

বাহুবলী খ্যাত তেলেগু অভিনেতা প্রভাসের জন্মদিন আজ। জীবনের ৪১ তম অধ্যায় অতিক্রম করছেন তিনি। যদিও করোনাকালে জন্মদিন উদযাপনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীরা।  

এছাড়া জন্মদিন উপলক্ষে অভিনেতা তার নতুন ছবি 'রাঁধে শ্যাম'-এর মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।   

অভিনেত্রী আনুশকা শেঠি টুইটারে লিখেছেন, আমি ভীষণ খুশি পাপসু। রাঁধে শ্যাম-এর লুক আমার ভীষণই পছন্দ হয়েছে। এগিয়ে চলো। রাধা কৃষ্ণ, পূজা হেগড়েসহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইলো'।

প্রভাসের জন্ম অক্টোবর ২৩, ১৯৭৯ সালে। প্রকৃত নাম প্রভাস রাজু উপ্পলাপতি। তেলেগু সিনেমায় একচেটিয়াভাবে অভিনয় করা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা তিনি। তিনি মূলত তামিল এবং তেলেগু ভাষার ছবিগুলোতে অভিনয় করেন। ২০০২ সালে ঈশ্বর ছবি দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি। তার বিখ্যাত কিছু চলচ্চিত্রের মধ্যে আছে ছত্রপতি, চক্রাম, মুন্না, বিল্লা, মি. পারফেক্ট, সাহো ইত্যাদি। ২০১৪ সালে তিনি প্রভু দেবা পরিচালিত বলিউডের একটি ছবি অ্যাকশন জ্যাকসন-এ একটি আইটেম গানে অভিনয়ের মাধ্যমে হিন্দি ছবিতে হাজির হন। তার অভিনীত বাহুবলী: দ্য কনক্লুশন (২০১৭) ছবিটি ছিল গ্লোবাল ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের সর্বোচ্চ ও ভারতের সর্বোচ্চ ব্যবসা সফল ছবি।

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission