রাতের লাইভে নাবিলাকে চান শুভ, রাজি অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ নভেম্বর ২০২০ , ০৫:৪৪ পিএম


রাতের লাইভে নাবিলাকে চান শুভ, রাজি অভিনেত্রী
আরেফিন শুভ ও মাসুমা রহমান নাবিলা

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা আরেফিন শুভ ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্ট নিয়ে চলছে আলোচনা।

বিজ্ঞাপন

আরেফিন শুভ তার ফেসবুক পেজে আজ একটি স্ট্যাটাস দিয়েছেন, তাতে লেখা রয়েছে, ‘Masuma Rahman Nabila আজ রাত ঠিক ৭টায় আমার সাথে ফেসবুক লাইভে আসবা! খুব বেশি বাড়াবাড়ি করছ তুমি!’

স্ট্যাটাসের জবাবে আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, ‘Arifin Shuvoo ওকে লেবু ভাইয়া!’ 

বিজ্ঞাপন

দুজনের এই স্ট্যাটাস নিয়েই অনুসারীদের যত আগ্রহ। তবে এখন পর্যন্ত নিশ্চিত যে আজ (শনিবার) সন্ধ্যায় ফেসবুক লাইভে উপস্থিত থাকবেন। তাদের দেওয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে। কী নিয়ে আলোচনা হবে টা এখনও নিশ্চিত হওয়া যায়নি। রহস্য বুঝতে হলে  চোখ রাখতে হবে দু’জনের ফেসবুক পেজে।

বিজ্ঞাপন

২০১০ সালে ‘জাগো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন আরেফিন শুভ। খলনায়ক হিসেবে প্রথমবারের মতো তিনি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে শাকিব খান ও জয়া আহসানের সাথে অভিনয় করেন। এছাড়া ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘ঢাকা অ্যাটাক’, ‘সাপলুডু’র মতো চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

অন্যদিকে মাসুমা রহমান নাবিলা ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’তে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।

বিজ্ঞাপন

জিএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission