ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

৪ হাজার কোটির ‘রামায়ণ’-এর টিজারেই বাজিমাত রণবীরের

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
ছবি: সংগৃহীত

৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রথম টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিচালক নীতেশ তিওয়ারির এই বিশাল বাজেটের সিনেমায় রণবীর কাপুরকে রাম রূপে দেখা গেছে। যা ইতোমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সংলাপবিহীন এই টিজারে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক ও দৃষ্টিনন্দন ভিএফএক্সের মাধ্যমে রামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।

এই চলচ্চিত্রে তারকাবহুল কাস্ট দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং লক্ষ্মণ চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এছাড়া হনুমানের ভূমিকায় সানি দেওল, মন্দোদরী চরিত্রে কাজল আগরওয়াল এবং সূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন অরুণ গোবিল, লারা দত্ত, ফয়সাল মালিক ও শীবা চাড্ডা।

আরও পড়ুন

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে নির্মিত হচ্ছে। জানা গেছে, সিনেমাটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম অংশ চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ আগামী বছরের একই সময়ে মুক্তি পাবে।

তবে টিজার প্রকাশ নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে। মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও তা বাতিল করে যুক্তরাষ্ট্রে বিশেষ আয়োজনে টিজার প্রকাশ করা হয়। যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সব মিলিয়ে রামায়ণ বলিউডে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বলেই মনে করছেন দর্শকরা।

আরটিভি/জেএমএ/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন
অভিনেতা ও সঙ্গীতশিল্পী মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।  
অভিনেতা-সঙ্গীতশিল্পী মুকুল জামিল মারা গেছেন