বৈশাখে আসছেন ন্যান্সি

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ২৫ মার্চ ২০১৭ , ০৩:১৩ পিএম


বৈশাখে আসছেন ন্যান্সি

আসছে বৈশাখে নিজের পঞ্চম একক নিয়ে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি।

নতুন অ্যালবামে ভিন্নতা খুঁজে পাবেন শ্রোতারা এমনটাই প্রত্যাশা শিল্পীর। কারণ প্রতিটি গানের সুর ও সঙ্গীতে ভিন্নতা এনেছেন ন্যান্সি।

নতুন অ্যালবাম নিয়ে ন্যান্সি বলেন, অ্যালবামটির সঙ্গে গানের কথা লেখার শুরু থেকেই আছি। অনেক যত্ন নিয়ে গানগুলো করেছি। শ্রোতাদের সবগুলো গানই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

এর আগে তার ভালোবাসা অধরা (২০০৯), রঙ (২০১২), মায়াবি আকাশ নীল (২০১৩), ও ভালোবাসো বলে (২০১৬) অ্যালবামগুলো প্রকাশ হয়েছে। প্রতিটি অ্যালবামই পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
    
এদিকে ২০১৬ সালের প্রথমবারের মতো জিপি মিউজিকের আয়োজনে 'ডিভা অব দ্য ইয়ার' হয়েছেন ন্যান্সি।

ন্যান্সি এখন চলচ্চিত্রের গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission