ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

কারিনার পর হেপাটাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ডিজে সনিকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০১:৩২ পিএম
ডিজে সনিকা। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর। সঙ্গে তিনি একটি সাদা হৃদয়ের ইমোজি যুক্ত করেন।

তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন।

উল্লেখ্য, সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি দেশের সংগীতাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

পরে ২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে সম্মাননা পান। এরপর তিনি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে তার প্রথম মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশ পায়।

সংগীতের পাশাপাশি ছোটপর্দাতেও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা অর্জন করেন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বরাবরই আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তরুণ নাট্য নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
জাপানের রাজধানী টোকিওতে সাবেক প্রেমিকের ভাড়া করা ফ্ল্যাট থেকে ২৫ বছর বয়সী মডেল ও অভিনেত্রী হানা কুরাকির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য উইক।
সাবেক প্রেমিকের ফ্ল্যাট থেকে মডেল ও অভিনেত্রীর মরদেহ উদ্ধার
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
বলিউডের একসময়ের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প ফের আলোচনায় এসেছে। গোপনে চলা সেই সম্পর্কের এক নাটকীয় ঘটনা সম্প্রতি স্মৃতিচারণ করেছেন ভারতের এক সাবেক সাংবাদিক।
মাঝরাতে ক্যাটরিনার বাড়িতে ধরা পড়লেন রণবীর, ঘটনা কী
আরও পড়ুন
গর্ভবতী নারীর শরীরে হেপাটাইটিস বি থাকলে যা করবেন
পার্লারে সুন্দর হতে গিয়ে ডেকে আনছেন হেপাটাইটিসের ঝুঁকি
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর