হৃতিক-দীপিকার সিনেমার বাজেট  ২৯০ কোটি টাকা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১ , ০৪:২৪ পিএম


হৃতিক-দীপিকার সিনেমার বাজেট  ২৯০ কোটি টাকা
হৃতিক রোশান-দীপিকা পাড়ুকোন।

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান ক’দিন আগেই দীপিকা পাড়ুকোনের সঙ্গে নতুন সিনেমার কথা জানিয়েছেন। 'ফাইটার' সিনেমার মাধ্যমে একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের।

শুক্রবার (১৫ জানুয়ারি) ফিল্ম ফেয়ার এক প্রতিবেদনে জানায়, সিনেমাটির জন্য মোটা অংকের বাজেট করছে নির্মাতা প্রতিষ্ঠান।

প্রাথমিকভাবে জানা গেছে, 'ফাইটার' সিনেমার জন্য ২৫০ কোটি রূপি (২৯০ কোটি টাকা) বাজেট ধরা হয়েছে। এতে অ্যাকশন সিকুয়েন্স’র পাশাপাশি ভারতীয় জাতীয়তাবোধেরও বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। আসছে বছর অর্থাৎ ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

এর আগে রোববার (১০ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন হৃতিক। ভিডিওতে নতুন ছবির প্রথম ঝলক দেখা দেয়। সেখানেই জানানো হয় 'ফাইটার' সিনেমায় তার বিপরীতে নায়িকা হিসেবে দীপিকার কথা। সিদ্ধার্থ আনন্দের হাত ধরেই 'ফাইটার' সিনেমায় একসঙ্গে কাজ করবেন হৃতিক-দীপিকা।

এসআর/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission