ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন কেন্দ্র থেকে তারকা প্রার্থীদের জয়-পরাজয় ঘিরে বিশেষ আগ্রহ দেখা যায় ভোটারদের মধ্যে। এবার একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্বের নির্বাচনী ভাগ্যেও বড় ধরনের পরিবর্তন এসেছে।

হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে প্রায় ১৬ হাজার ভোটে পরাজিত করেন। দীর্ঘ রাজনৈতিক যাত্রায় একসময় বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে অবশেষে বিজেপিতে যোগ দেন তিনি।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দুই তারকা প্রার্থী সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জন্য ফলাফল ছিল হতাশাজনক। নদীয়ার করিমপুর কেন্দ্রে সোহম চক্রবর্তী শুরুতে এগিয়ে থাকলেও ভোট গণনার শেষ দিকে ব্যবধান উল্টে যায় এবং তিনি বিজেপি প্রার্থীর কাছে প্রায় ১০ হাজার ভোটে পরাজিত হন।

বরানগর কেন্দ্রেও তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে পরাজিত হন বিজেপির সজল ঘোষের কাছে। উপনির্বাচনে জয়ের পর এটি তার রাজনৈতিক জীবনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে বিজেপির পক্ষেও কিছু তারকা মুখ সাফল্য পেয়েছেন। হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে ২২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হন।

অন্যদিকে ব্যারাকপুর কেন্দ্রে চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন। এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরাজয় হিসেবে ধরা হচ্ছে।

আরও পড়ুন

সব মিলিয়ে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের লড়াই রাজনীতির মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে একদিকে যেমন কয়েকজন নতুন মুখের উত্থান ঘটেছে, অন্যদিকে অনেক পরিচিত মুখকে হারও দেখতে হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান নাটকের চিত্রগ্রাহক (ডিওপি)।
শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের শুরুতে পাশে দাঁড়ালেন হলিউড অভিনেতা টোবি ম্যাগুয়ার। ‘স্পাইডার-ম্যান’ খ্যাত এই অভিনেতা নিজেই তার প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ারের বিয়ের অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেছেন।  এমনকি নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত ১০ অক্টোবর হাওয়াইয়ের ফোর সিজনস রিসোর্ট লানাইয়ে ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার। জিয়োফ্রি নাইজেরিয়ার প্রভাবশালী আইনজীবী ও বিনিয়োগকারী আদেবায়ো ওগুনলেসির ছেলে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টোবি ও জেনিফারের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই নতুন করে সংসার শুরু করলেন জেনিফার। জেনিফারের বিয়েতে হলিউডের একাধিক পরিচিত মুখের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অতিথিদের তালিকায় ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস। টোবি ম্যাগুয়ার ও জেনিফার মেয়ার ২০০৭ সালে বিয়ে করেছিলেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে টোবির এমন উপস্থিতি এবং বিয়ের আয়োজনে তার বিশেষ ভূমিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও সাবেক সঙ্গীর বিশেষ দিনে তার পাশে থাকার বিষয়টি অনেকের নজর কেড়েছে। আরটিভি/এসআর
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (১৩ অক্টোবর) যা দেখবেন
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী পরিচিত মুখ নাসিমা খানের জানাজা ও দাফন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার নাসিমা খানের জানাজা ও দাফন