শাকিব ছাড়া অন্য দুই নায়কের সিনেমায় বুবলী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১ , ০২:১৯ পিএম


শাকিব ছাড়া অন্য দুই নায়কের সিনেমায় বুবলী
শবনম বুবলী

প্রায় ১১ মাস লোকচক্ষুর আড়ালে ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বুবলী। চলতি বছরের প্রথম দিকে নিজের অবস্থানের জানান দেন তিনি। গেলো সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গুলশানের কোরিয়ানা রেস্তোরাঁয় দুই নায়ক নিরব ও রোশানের বিপরীতে 'চোখ' নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন : দুই মাস পর শাকিবের স্ট্যাটাসের জাবাব দিলেন রুনা লায়লা

ছবিটি প্রসঙ্গে বুবলী বলেন, 'চোখের কনসেপ্ট শুনে মুগ্ধ হই। যেখানে আমাকে পুরোপুরিভাবে ওয়েস্টার্ন ও করপোরেট টাইপের গেটআপে পাওয়া যাবে। নিরব ভাইয়ের সঙ্গে কাজের বোঝাপড়াও দারুণ। তিনি সহশিল্পীকে যথাযথ সম্মান দিতে জানেন। সবকিছু মিলিয়ে প্রজেক্টে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।'

বিজ্ঞাপন

আরও পড়ুন : ভালোবাসা দিবসে নুসরাতকে কি বার্তা দিলেন নিখিল?

শাপলা মিডিয়ার প্রযোজনায় থ্রিলার গল্পের সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। অনামিকা মন্ডলের চিত্রনাট্যে চলতি মাসেই সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দীর্ঘদিন পর ঢাকাই সিনেমায় ফিরছেন শবনম বুবলী। সর্বশেষ সৈকত নাসিরের ‘ক্যাসিনো' সিনেমায় কাজ করেছেন তিনি। যেখানে প্রথমবারের মতো শাকিব খান বাদে বুবলীর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক নিরব। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন : ভিউ দিয়ে শিল্পীর মান বিচার করা যায় না: স্বীকৃতি

এনএস/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission