শাকিবের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি ২০২১ , ১০:০৬ পিএম


Shakib's Eid movie 'Antaratma'
শাকিবের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’

ঈদ মানেই সিনেমা হলগুলোতে উৎসবের আমেজ, জমজমাট অবস্থা। আসন্ন ঈদে ঢালিউড তারকা শাকিব খানের নতুন কোন সিনেমা আসছে, সেটি জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। শাকিবের এবারের ঈদের সিনেমা হতে যাচ্ছে ‘অন্তরাত্মা’।

বিজ্ঞাপন

গেলো বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘অন্তরাত্মা’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সোহানী হোসেনের গল্পে ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার উঠতি চিত্রনায়িকা দর্শনা বণিক।

শাকিব খান বলেন, সিনেমায় গল্প এতো ভালো যে, আমার মধ্যে একেবারে গেঁথে গেছে। যখন আমাকে গল্প শোনানো হয় আমি মন্ত্রমুগ্ধের মতো শুনে একেবারেই বলেছি, সিনেমাটি আমি করবো। তাছাড়া সোহানী ম্যাডাম যেমন ভালো মানুষ তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম এক ব্যাপার রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে ‘সত্তা’ সিনেমায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে জুটি বেঁধেছিলেন শাকিব। যেটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা। প্রায় পাঁচ বছর পর আবারও শাকিব খানকে নিয়ে কাজ করতে যাচ্ছেন সোহানী হোসেন। আগামী ১ মার্চ থেকে পাবনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এনএস/পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission