অন্তর্জালে উত্তাল নুসরাতের ‘নাচ ময়ূরী নাচ’ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ জানুয়ারি ২০২২ , ১১:৩৭ এএম


অন্তর্জালে উত্তাল নুসরাতের 'নাচ ময়ূরী নাচ' (ভিডিও)

টালিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। প্রেম-বিয়ে-বিচ্ছেদ ফের বিয়ে ও সন্তান জন্মের খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। মাঝে কিছুটা ভাটা পড়লেও ফের আলোচনায় এসেছেন নায়িকা। বাংলাদেশের লুইপার গানে কোমর দুলিয়েছেন নুসরাত। অন্তর্জালে উত্তাল ‘নাচ ময়ূরী নাচ’।

বিজ্ঞাপন

কৌশিক হোসেন তাপসের ফিচারিং-এ গানটির কথাগুলো এমন ‘আমি রূপনগরের রাজকুমারী/দিওয়ানা যে সব আমারই/আমার রূপের জাদু দেখবি শুধু/কেউ করিস না রে টাচ/নাচ ময়ূরী নাচ পেখম তুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ সব দুঃখ ভুইল্যা নাচ/নাচ ময়ূরী নাচ হেলিয়া দুলিয়া নাচ/নাচ ময়ূরী নাচ দুনিয়া ভুলিয়া নাচ...।’

বিজ্ঞাপন

‘নাচ ময়ূরী নাচ’ মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। রোববার (১৬ জানুয়ারি) সকালে টি এম রেকর্ডের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশের পরই সেটি অন্তর্জালে ছড়িয়ে পড়ছে।ভিডিওতে ময়ূরের সাজে নুসরাতের আবেদনময়ী লুক ইতোমধ্যে নেটিজেনদের নজরে এসেছে। এর আগে গেল শুক্রবার (১৪ জানুয়ারি) মিউজিক ভিডিওটির টিজার প্রকাশ করা হয়েছিল।

মুক্তির অপেক্ষায় রয়েছে নুসরাতের ‘স্বস্তিক সংকেত’। তার আগেই আইটেম গানে উদ্দাম নেচে দুই বাংলার দর্শকদের কুপোকাত করতে হাজির নায়িকা। তিনি বুঝিয়ে দিয়েছেন সংবাদ শিরোনামে থাকার জাদুমন্ত্রটা জানা আছে তার।

বিজ্ঞাপন

আপাতত নতুন কাজ নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত। ছেলের জন্মের পরই সুদেষ্ণা গুহ ও অভিজিৎ রায়ের ‘জয় কালী কলকাত্তাওয়ালী’র শুটিং সেরেছেন তিনি। এরপর শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবির শুটিং করছেন ঈশানের মা। এই ছবিতে তার নায়ক যশ দাশগুপ্ত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনকে নিয়ে ‘দুষ্টু পোলাপন’ গান তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল প্রযোজনা সংস্থা টি এম রেকর্ড। এবার নুসরাতকে ঘিরে তাদের নতুন চমক প্রকাশ্যে এসেছে। মাঝে অবশ্য টালিউডের মিমি চক্রবর্তী ও ঢাকাই সিনেমার প্রিয় মুখ নিরব হোসেনকে নিয়ে প্রেমের গানও (তুই আর আমি) সামনে এনেছে এই প্রযোজনা সংস্থা।

এনএস/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission