অল্পের জন্য বেঁচে গেলেন অন্তঃসত্ত্বা ভারতী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২ , ১০:১৬ এএম


অল্পের জন্য বেঁচে গেলেন অন্তঃসত্ত্বা ভারতী
ছবি : সংগৃহীত

ভারতের সেরা কমেডিয়ান হিসেবেই পরিচিত ভারতী সিং। যদিও এই তকমা লাগতে তার বেশ ঘাম ঝরাতে হয়েছে। প্রথমে টেলিভিশনে স্ট্যান্ডআপ কমিডিয়াস হিসেবেই বেশ পাকাপোক্ত হয়েছেন।

এরপর তো আর কোনো কথাই নেই। উপস্থাপনা থেকে শুরু করে সব মাধ্যমেই তাকে দেখতে পাওয়া গেছে।

গেল বছর ডিসেম্বর মাসে তিনি জানান মা হতে যাচ্ছেন। তবে এর জন্য তিনি মোটেও লাইট-ক্যামেরা-অ্যাকশেন থেকে দূরে থাকেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাবধানে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি ভারতীর একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে তিনি বলেছেন যে হর্ষ আজ তাকে বকাঝকা করেছে। কারণ তিনি সেটে পড়ে যেতে গিয়ে বেঁচে যান। এমনকি ভারতী যখন এই ভিডিওটি তৈরি করছিলেন, তখনও হর্ষ তাকে বকাঝকা করছিলেন।

ভিডিওতে হর্ষ ভারতীকে বকাঝকা করে বলছেন, পরের বার এভাবে হাঁটাচলা করলে মার খাবে। এসব চলবে না। ভিডিওতে ভারতীকে তার স্বামীর গালে আদর করে চুমু খেতে দেখা গেছে।

স্বামী হর্ষকে ধমক দেওয়ার পর ভারতী বলেন, তুমি আমাকে বকা দিয়েছ, এখন সরি বলো। হর্ষকে সরি বলতে না দেখে, ভারতী তার মজার স্টাইলে চিৎকার করে এবং হর্ষকে সরি বলতে বলে। তারপর হর্ষ সরি বলে ভারতীর গালে চুমু খায়।

ভারতী-হর্ষের এই ভিডিও দেখে স্তম্ভিত ভক্তরা। ভারতীকে নিজের যত্ন নিতে বলছেন প্রত্যেকে। এটি ভারতী সিং ও হর্ষের প্রথম সন্তান। প্রথম সন্তান নিয়ে বেশ উচ্ছ্বসিত এই দম্পতি।

ভারতীকে তার পরিবারের সদস্যরা গর্ভাবস্থায় কাজ না করার পরামর্শ দিয়েছিল। কিন্তু ভারতী ডেলিভারির তারিখ পর্যন্ত কাজ করতে চান। ভারতী সেই ধারণার বিরুদ্ধে যেখানে নারীদের গর্ভাবস্থায় কাজ করতে বাধা দেওয়া হয়। ভারতী বলেছেন যে সেটে সবাই তার যত্ন নিচ্ছেন।

প্রসঙ্গত, টেলিভিশন ইতিহাসে তিনিই প্রথম উপস্থাপিকা হিসেবে রেকর্ড গড়েছেন। কারণটা হলো তার অনাগত সন্তানের জন্য। অন্তঃসত্ত্বা হয়েও তিনি শুটিং করছেন নিয়মিত। সম্প্রতি ‘হুনরবাজ দেশ কি শান’র জন্য শুটিং শুরু করেছেন তিনি। অবশ্য কৃতিত্ব শুধু তার একার নয়, তার পাশে থেকে সাপোর্ট করেছেন স্বামী হর্ষ লিম্বাচিয়া।

কেইউ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission