রানু মণ্ডলকে ‘টাপা টিনি’ গান শেখাচ্ছেন এক তরুণ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ মে ২০২২ , ১১:১৬ এএম


রানু মণ্ডলকে ‘টাপা টিনি’ গান শেখাচ্ছে এক তরুণ (ভিডিও)

'ইনি বিনি টাপা টিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এয়েছে দেখতে ভারী খাসা, উলো কুটি ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়হা বর করব আমি কী...' এমনই কথার 'টাপা টিনি' গানের রিল ভিডিওতে সয়লাব সোশ্যাল মিডিয়া। এবার ‘বেলাশুরু’ ছবির সেই ভাইরাল গানে মজেছেন রানু মণ্ডল। তাকে গানটি শেখাচ্ছেন এক তরুণ।

বিজ্ঞাপন

ভিডিওর শুরুতে দেখা যায়, 'টাপা টিনি' গানটি গাইছেন রানু মণ্ডল। তার পাশে বসা এক তরুণ সেটি নিজের মোবাইলে রেকর্ড করছেন। সেই রেকর্ড ভার্সনটিও খানিকটা শোনা যায়। এরপর ফ্ল্যাশব্যাকে কীভাবে রানু মণ্ডলকে গানটি শেখানো হয় সেটি তুলে ধরা হয়েছে।

দেখা যাচ্ছে, প্রথমে পাশে বসা ছেলেটি গাইছেন। তার সঙ্গে তাল মেলাচ্ছেন রানু মণ্ডল। এরপর তিনি ছেলেটিকে আবার গাইতে বলেন। ছেলেটিও তাকে গেয়ে শোনান। তারপর সেটি অনুকরণ করেন রানু মণ্ডল। এভাবেই তারা গানটি গেয়েছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ার বদৌলতে প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গান গেয়ে খ্যাতি অর্জন করেন রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলেন তিনি। কোনোরকম তালিম ছাড়া তিনি যেভাবে গান গেয়েছিলেন, তাতে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শক। রাতারাতি লতাকণ্ঠী হিসেবেও পরিচিতি পান তিনি। এরপর এক নিমেষে বদলে গিয়েছিল রানুর জীবনচিত্র। তাকে লাইমলাইটে আনা হয়। সুযোগ পান বলিউডের সংগীতজগতে। হিমেশ রেশমিয়ার সহায়তায় প্রথম প্লেব্যাক গানের সুযোগ পান। তেরি মেরি কাহানি গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেন। কিন্তু সেটা ধরে রাখতে পারেননি তিনি। ভক্তদের সঙ্গে বাজে আচরণ করে জড়িয়ে পড়েন বিতর্কে। এরপর নীরবেই হারিয়ে যান বলিউডের গানের জগৎ থেকে। এখন আবার সেই রানাঘাটেই কাটে রানু মণ্ডলের দিন।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞাপন

সূত্র: সংবাদ প্রতিদিন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission