হিরো আলমের নতুন গান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০১ জুন ২০২২ , ০৯:৩৬ পিএম


হিরো আলমের নতুন গান (ভিডিও)

বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

এবার তিনি ‘বারোভাতারি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন।  ৩১ মে গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটিতে তিনি নিজেই মডেল হয়েছেন। যা ইতোমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission