ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এআই দিয়ে লেখা ও অভিনেতা পাবে না পুরস্কার: অস্কার কর্তৃপক্ষের কড়া সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: রয়টার্স

চলচ্চিত্রে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়লেও এবার বড় সিদ্ধান্ত নিল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। এখন থেকে অভিনয় ও চিত্রনাট্য লেখার ক্ষেত্রে শুধুমাত্র মানুষের কাজই পুরস্কারের জন্য বিবেচিত হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনের বরাতে এমনটাই জানা যায়।

আমেরিকার চলচ্চিত্র একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস শুক্রবার (১ মে) নতুন নিয়ম ঘোষণা করে জানায়, যেসব অভিনয় স্পষ্টভাবে মানুষের দ্বারা করা হয়েছে এবং যেসব চিত্রনাট্য মানুষের লেখা—শুধুমাত্র সেগুলিই অস্কারের জন্য যোগ্য হবে।

একাডেমি এটিকে নিয়মের বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছে। এর আগে এমন স্পষ্টভাবে বলা হয়নি যে পুরস্কারের জন্য কাজ অবশ্যই মানুষের হতে হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। মৃত অভিনেতা ভ্যাল কিলমারকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আবারও পর্দায় ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে। একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পূর্ণ নতুন কাল্পনিক অভিনেতা তৈরির ঘটনাও সামনে এসেছে।

অন্যদিকে চিত্রনাট্য লেখকদের ধর্মঘটের সময় বড় ইস্যু ছিল, চলচ্চিত্র ও টেলিভিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে লেখা তৈরি করা।

তবে নতুন নিয়মে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। শুধুমাত্র অভিনয় ও লেখার ক্ষেত্রে মানবসৃষ্ট কাজকেই গুরুত্ব দেওয়া হবে। অন্য ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকলেও তা পুরস্কারের যোগ্যতা নষ্ট করবে না।

একাডেমি জানিয়েছে, প্রতিটি চলচ্চিত্রের ক্ষেত্রে দেখা হবে—সৃজনশীলতার মূল কেন্দ্র কতটা মানুষের হাতে ছিল। প্রয়োজন হলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও বিস্তারিত তথ্য চাওয়া হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, চলচ্চিত্র শিল্পে প্রযুক্তির ভূমিকা থাকলেও সৃজনশীলতার কেন্দ্রে মানুষকেই রাখতে চায় অস্কার কর্তৃপক্ষ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে সবাই প্রশান্তির ঠিকানা খুঁজে থাকেন সবাই। আর এবার নিজের ভালো থাকার রহস্য প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি দুই সন্তানকে নিয়ে কাশবনে ঘুরতে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়েছেন তিনি। সেই মুহূর্তের ছবিগুলো প্রকাশ করে সুখের সংজ্ঞাও তুলে ধরেছেন নিজের মতো করে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেন পরীমনি। ছবিতে কখনো তাকে দেখা গেছে কাশবনের পাশে দাঁড়িয়ে থাকতে, কখনো আবার বসে সময় কাটাতে। কোথাও একা, কোথাও সন্তানদের সঙ্গে- বিভিন্ন মুহূর্তের এসব ছবিতে ধরা পড়েছে তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতি। ছবিগুলোর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘মাই হ্যাপিনেস’। সংক্ষিপ্ত এই কথার মধ্য দিয়েই সন্তানদের সঙ্গে কাটানো সময়ের প্রতি তার ভালো লাগার বিষয়টি প্রকাশ পেয়েছে। শরতের স্নিগ্ধ পরিবেশে দুই সন্তানকে নিয়ে ঘোরাঘুরি, খোলা আকাশের নিচে সময় কাটানো- সব মিলিয়ে দিনটি উপভোগ করেছেন এই অভিনেত্রী। ব্যক্তিজীবনে নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে পরীমনিকে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে। এরপর ছেলেকে নিজের কাছে রেখে তার দেখাশোনা ও বেড়ে ওঠার দায়িত্ব পালন করে আসছেন পরীমনি। পরে তার পরিবারে যুক্ত হয় আরেক সদস্য। কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নেন এই অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে ঘিরেই তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ আবর্তিত হচ্ছে। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া এবং বিভিন্ন আনন্দঘন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যায় পরীমনিকে। এবারের কাশবনে কাটানো সময়ের ছবিগুলোতেও সেই পরিচিত দিকটি সামনে এসেছে। তার কাছে সন্তানদের সঙ্গে কাটানো সাধারণ মুহূর্তগুলোই যে বিশেষ আনন্দের, ‘মাই হ্যাপিনেস’ ক্যাপশনে সেটিই যেন প্রকাশ পেয়েছে। আরটিভি/এসআর
নিজের সুখের রহস্য জানালেন পরীমনি
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘হুরমত’-এ অভিনয় করে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন অভিনেত্রী দানানীর মোবিন।
‘হুরমত’ নিয়ে দর্শকদের মন্তব্যে আবেগাপ্লুত অভিনেত্রী দানানীর মোবিন
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিককে বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেশটির অভিনেত্রী ভানিজা সাত্তার।
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ভানিজা সাত্তার
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
স্ত্রী ইকরাকে হারানোর শোক বুকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলেছেন অভিনেতা জাহের আলভী। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন, ফিরেছেন শুটিংয়েও। তবে তার এই স্বাভাবিক জীবনযাপন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাকে।
ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন আলভী
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খানকে  ঘিরে এখন বিনোদন দুনিয়ায় ও রাজনৈতিক মহলে বইছে আলোচনার ঝড়।
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
আরও পড়ুন
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
মারা গেছেন জনপ্রিয় অভিনেতা জেমস
নিউইয়র্কে বাংলাদেশি প্রতিষ্ঠান: শিশুর পড়াশোনায় এআই টিউটর, মাসিক খরচ মাত্র ২০ ডলার
টাইম ম্যাগাজিনের এআই ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ