হকির মাঠ কাঁপাতে প্রস্তুত ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ , ১২:২৩ পিএম


হকির মাঠ কাঁপাতে প্রস্তুত ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি হকি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ’। এ টুর্নামেন্টকে জমজমাট করতে শোবিজ তারকাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার হকির মাঠ কাঁপাতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম।

তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবরটি জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা ব্যাচেলর পয়েন্ট টিম আসছি মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে, বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) ঠিক সন্ধ্যা ৭টায়।

অমি আরও লেখেন, একসঙ্গে হকি চ্যাম্পিয়নস ট্রফি দেখব, খেলার মাঝে আড্ডা হবে, এমনকি থাকছে অনেক ফান গেমের সুযোগও। একসঙ্গে ব্যাচেলর পয়েন্ট টিম ও হকি খেলা দেখতে আপনারাও চলে আসুন মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকটির প্রতিটি চরিত্র দর্শকমহলে বেশ পরিচিত। তাদের নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়েও বেশ ভালো সাড়া পেয়েছেন নির্মাতা। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস ফুটবল’। আগামী ২১ নভেম্বর রাতে অন্তর্জালে অবমুক্ত করা হবে নাটকটি। আপাতত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

নতুন এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা কাজল আরেফিন অমি একটি গণমাধ্যমকে জানান, ফুটবল বিশ্বকাপ এলেই ব্যাচেলর বাসায় নানান উন্মাদনা দেখা যায়। এই নাটকে তারই কিছু অংশ তুলে ধরা হবে। এতে ফান, কমেডি সবই থাকবে।

এর আগে, নাটকের একটি দৃশ্যের স্থিরচিত্র প্রকাশ করেছিলেন কাজল আরেফিন অমি। সেখানে দেখা যায়, অভিনয়শিল্পীদের ব্রাজিল ও আর্জেন্টিনা- দুটি দলে বিভক্ত করা হয়েছে। ব্রাজিল দলের নেতৃত্বে রয়েছেন জিয়াউল হক পলাশ। অন্যদিকে আর্জেন্টিনা দলের কান্ডারি মিশু সাব্বির। নাটকে এই দুই দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ দেখা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission