ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ৭ম দিনেও আরটিভিতে বিশেষ আয়োজন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮:৫২ এএম
‘বংশের বাতি’ নাটকের দৃশ্যে অভিনয়শিল্পীরা। ছবি: আরটিভি

উৎসবের প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলতে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভি সেজেছে বর্ণিল সাজে। একনজরে দেখে নিন ঈদের ৭ম দিনের (৩ জুন) আয়োজন-

সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘হায় প্রেম হায় ভালোবাসা’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘বধুবরণ’। অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী, আমিন খান প্রমুখ।

বিকেল ৫টা ৩০ মিনিটে সেলিব্রেটি মডেল গেইম শো ‘ঈদ আলটিমেট ফান অ্যান্ড গেইম’। অতিথি: সৈয়দ রুমা, হীরা, নমিরা, মারিয়া কিসপত্তা, আসাদ খান, ইমরান খান, রাতুল ও আসিফ ইশান। প্রযোজনা: আরজু আহমেদ।

সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্ণিভাল’। উপস্থাপনায়: ইমতু রাতিশ, প্রযোজনা: শাহনেওয়াজ সজীব।

সন্ধ্যা ৭টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। পরিচালনা: সহিদ উন নবী। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ, তানজিম হাসান অনিক, হারুন রশিদ বান্টি প্রমুখ।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘মৎস্যকন্যা’।পরিচালনায়: মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, অভিনয় করেছেন রিচি সোলায়মান, সাব্রিনা আজাদ, সাদ্দাম মাল প্রমুখ।

আরও পড়ুন

রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘বংশের বাতি’। পরিচালনা: সোহেল হাসান। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান প্রমুখ।

রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘স্বপ্ন’। পরিচালনায়: জাহিদুল ইসলাম মিন্টু। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, তাসনুভা নিঝুম প্রমুখ।

রাত ১১টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। পরিচালনা: সাজ্জাদ সুমন। অভিনয় করেছেন শাহেদ আলী, সাব্বির অর্ণব, শিবলী নোমান, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি, মিষ্টি ঘোষ প্রমুখ।

রাত ১১টা ৩০ মিনিটে একক নাটক ‘হার জিত’। পরিচালনা: মাহমুদ হাসান রানা। অভিনয় করেছেন যাহের আলভী, সামান্তা পারভেজ প্রমুখ।

রাত ১২টায় ‘নিউজ টপটেন’।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী তিন বছরের বেশি সময় ধরে দুই দেশে বসবাস করছেন।
কেন আলাদা থাকছেন মৌসুমী-ওমর সানী, জানা গেল আসল কারণ
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।
মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর বেশ কয়েক মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ইলিয়াস কাঞ্চনকে নিয়ে রোজিনার ফেসবুক পোস্ট
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে ‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ টিভি শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গোপন খবরটি জানান ৩৬ বছর বয়সী লরেন্স। অনুষ্ঠানে সঞ্চালক অ্যান্ডি কোহেন ভাইরাল একটি ঘটনা নিয়ে জেনিফার লরেন্সের মতামত জানতে চান। ঘটনাটি ছিল, এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইফ অব নিউ ইর্য়ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার খবর ছড়িয়েছিল। ৫৮ বছর বয়সী অ্যান্ডি কোহেন অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে জানতে চান- ‘একটি স্তনের আঘাতে কীভাবে হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যেতে পারে, বিষয়টি কী আপনার কাছে রহস্যজনক মনে হয়?’ জবাবে এই অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।   জেনিফারের জবাবে বিস্ময় প্রকাশ করে জানতে চান- ‘সত্যি?’ হাসতে হাসতে জেনিফার লরেন্স বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় তার পাশে বসে থাকা ৩৪ বছর বয়সী অভিনেতা হাচারসন হেসে ওঠেন। ইমপ্ল্যান্ট করানোর জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন জেনিফার লরেন্স।   এরপর সঞ্চালক ব্রেস্ট ইমপ্ল্যান্টের আকার সম্পর্কে বলেন- ‘এগুলো কী বি কাপ?’ জবাবে জেনিফার লরেন্স বলেন, ‘না, পুরো সি কাপ। আগেও যে আকার ছিল, এখনো সেটাই।’ তারপর অ্যান্ডি কোহেন বলেন, ‘দেখতে সুন্দর লাগছে।’ সঞ্চালকের প্রশংসার জন্য ধন্যবাদ জানান জেনিফার লরেন্স। এখানেই শেষ নয় এরপর কোহেন বলেন, ‘আপনার সংযমের প্রশংসা করছি।’ এরপরই রসিকতার ছলে জেনিফার লরেন্স বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’ এ কথা বলার পর ক্যামেরার দিকে তাকিয়ে মজার একটি অভিব্যক্তি প্রকাশ করেন এই অভিনেত্রী।  আরটিভি/এসআর  
স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তার পার্ক করে রাখা গাড়ির পেছনের বাঁ পাশের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় নিরাপদে রয়েছেন অভিনেত্রী।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
এবার খড়বোঝাই ট্রাকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
আরটিভিতে আজ যা দেখবেন