ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন ৩২ শিল্পী-কলাকুশলী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:৪৪ পিএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এই পুরস্কারের জন্য ২৮ ক্যাটাগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখার এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশিষ্ট অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে এবং মরহুম তারেক মাসুদ (মরণোত্তর) ও মরহুম আব্দুল লতিফ বাচ্চু (মরণোত্তর) যুগ্মভাবে আজীবন সম্মাননা পদকে মনোনীত হয়েছেন।

আরও পড়ুন

কে এম হালিমুজ্জামান ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক পুরস্কার পাচ্ছেন। ‘মরিয়ম’ চলচ্চিত্রের জন্য চৈতালী সমদ্দার পাচ্ছেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার।

‘লীলাবতী নাগ : দ্য রেবেল’-এর জন্য শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন এলিজা বিনতে এলাহী। ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আহাম্মেদ ফজলে রাব্বি আফরান নিশো, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র) পুরস্কার পাচ্ছেন আইনুন নাহার পুতুল, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন মনির আহাম্মেদ, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্বচরিত্র) পুরস্কার পাচ্ছেন নাজিয়া হক অর্ষা, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী (খল চরিত্র) পুরস্কার পাচ্ছেন খন্দকার রশিদ আহমেদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বা অভিনেত্রী ক্যাটাগরিতে (কৌতুক চরিত্র) পুরস্কার পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম।


‘আম কাঁঠালের ছুটি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিশুশিল্পী ক্যাটাগরিতে মো. লিয়ন, একই চলচ্চিত্রে শিশুশিল্পী শাখায় (বিশেষ পুরস্কার) পাচ্ছে আরিফ হাসান আনাইরা খান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ক্যাটাগরিতে মোস্তাফিজুর রহমান চৌধুরী ইমন, ‘লাল শাড়ি’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নৃত্য পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন হাবিবুর রহমান, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়ক ক্যাটাগরিতে কাজী মো. আলী জাহাঙ্গীর (বালাম), ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে অবন্তী দেব সিঁথি, ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার ও শ্রেষ্ঠ কাহিনিকার যথাক্রমে মো. অলিউল্লাহ (সোমেশ্বর অলি), মুনির মাহমুদ প্রিন্স (প্রিন্স মাহমুদ) ও ফারুক হোসেন।

‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. তাসনীমুল হাসান, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার পাচ্ছেন রায়হান রাফী চৌধুরী (রায়হান রাফী) ও সৈয়দ নাজিম উদ দৌলা, ‘ওরা সাত জন’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শিল্প নির্দেশক ও শ্রেষ্ঠ চিত্রগ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শহীদুল ইসলাম ও সুমন কুমার সরকার, ‘সাঁতাও’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ শব্দ গ্রাহক হিসেবে পুরস্কার পাচ্ছেন সুজন মাহমুদ, ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন বীথি আফরীন এবং ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মেক-আপম্যান ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন সবুজ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি কবিতা ‘দুই পাখি’ ও নাটক ‘রক্তকরবী’ অবলম্বনে নাগরিক নাট্যাঙ্গনের নতুন প্রযোজনা ‘দুই পাখি ও নন্দিনী’। দলটির ২৮তম প্রযোজনা এটি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইন্টারনেট-স্যাটেলাইট কৃত্রিম বুদ্ধিমত্তা আর শোষন-শাসন-সাম্রাজ্যবাদী আগ্রাসনময় বর্তমান বিশ্বে মানুষের জীবন যেন এক রোবটিক জীবন। সেই জীবনে একধরনের মানুষের জীবন প্রাচুর্য্য-বিলাসিতা-স্বাচ্ছন্দময় কিন্তু পরাধীন। অপরদিকে একধরনের মানুষের জীবন অনিশ্চয়তা-ঝুঁকি-কষ্টময় কিন্তু স্বাধীন। একটা জীবন স্বর্ণের খাঁচায় আবদ্ধ খাঁচার পাখির জীবন, অন্য জীবন অনিশ্চয়তা-ঝুকি-কষ্টময় সত্ত্বেও মুক্ত বনের পাখির মতো স্বাধীন। একটা জীবন আবদ্ধ হতে হতে উড়বার শক্তি হারিয়ে পরাধীন, অন্য জীবন খাঁচার ফাঁদ এড়িয়ে স্বাধীন। এই পরাধীন এবং স্বাধীন রুপ খাঁচায় ও বনের পাখির পারস্পরিক সাক্ষাতে যখন দ্বৈতসত্ত্বা মিলিত হয়ে এক অভিন্ন সত্ত্বায় মুক্তির বারতা ঘোষণা করতে যেয়ে ও অসমর্থ হয়। ঠিক তখনই মহামুক্তির পথ নির্দেশনা নিয়ে উপস্থিত হয় রক্তকরবী নাটকের কেন্দ্রীয় চরিত্র যিনি আত্মার মুক্তি এবং খাঁচা তথা ব্যারিকেড ভেঙ্গে ফেলবার পথিকৃৎ সেই নন্দিনী। লোভ, নিষ্ঠুরতা, ভয়ভীতি, আঘাত প্রভৃতির যাঁতাকলে যক্ষপুরীর রাজা মকররাজের কারণে কিশোর, ফাগুলালের মতো শত সহস্র মানুষ বাধ্যতামূলক খনিতে নেমে স্বর্ণ তুলতে তুলতে যখন রোবটের মতো প্রানহীন দেহ নিয়ে বেঁচে থাকতে বাধ্য, তখন মানুষকে তার মানবিক অধিকার-স্বাচ্ছন্দ-জীবন উদযাপনের মূল সুরে ফিরিয়ে আনতে এবং শোকার্ত মানুষের সারিতে এনে যক্ষপুরীর রাজা মকররাজকে মানবিক হওয়ার, সমব্যাথী হওয়ার, সমন্বয় সাধনের পথরেখা দ্রোহ এবং আত্মত্যাগ দিয়ে আঁকেন রক্তকরবীর নন্দিনী। স্বাধীনতা আর মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দুই পাখির যে জিজ্ঞাসা, রক্তকরবীর নন্দিনীর যে সমাধান, তারই চিরন্তন এবং সমসাময়িকতার শিল্প সৃজন ষড়েশ্বর্য লাকী ইনামের নাটক 'দুই পাখী ও নন্দিনী'। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ।  আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা, মঞ্চসজ্জায় শাওন আকন্দ ও কোরিওগ্রাফি সুমন আহমেদ। আরটিভি/এসআর
শুক্রবার শিল্পকলায় ‘দুই পাখি ও নন্দিনী’র উদ্বোধনী মঞ্চায়ন
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন দায়িত্বের এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়েছে। ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে শিল্পকলায় গতি, পুনঃর্নিয়োগ চান শিল্পী-সাংস্কৃতিক কর্মীরা
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
বলিউডের কাপুর পরিবারের সদস্য ও অভিনেতা আদার জৈন এবং আলেখা আদভানি ফের আলোচনায়। রাজকীয় আয়োজনে বিয়ের প্রায় দেড় বছর পর অবশেষে নিজেদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন এই তারকা দম্পতি।
বিয়ের দেড় বছর পর রেজিস্ট্রি করলেন আদার-আলেখা, কারণ কী?
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
প্রায় দুই দশক পর আবারও একসঙ্গে ইমরান হাশমি ও হিমেশ রেশমিয়া। ‘আশিক বানায়া আপনে’ গানের জনপ্রিয়তার স্মৃতি উসকে দিয়ে এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন তারা। ইমরান হাশমি অভিনীত আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ মুক্তির পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নস্টালজিয়ার চর্চা।
‘আফসানা বানায়া আপনে’তে ফিরল ইমরান-হিমেশের নস্টালজিয়া
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা একসময় পর্দার বাইরেও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছিল। একটি ছবির অন্তরঙ্গ দৃশ্য অনুমতি ছাড়াই ফাঁস হয়ে যাওয়ার পর টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি অভিনেত্রী। শুধু অস্বস্তি নয়, নিজের নিরাপত্তা নিয়েও আতঙ্কে ছিলেন তিনি।
৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা, কী ঘটেছিল
আরও পড়ুন
ভালো নেই অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা
শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে?