আজকের দিনেই পৃথিবীতে এসেছেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৪ জানুয়ারি ২০২৩ , ১০:১১ পিএম


আজকের দিনেই পৃথিবীতে এসেছেন মিশা সওদাগর

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। প্রায় ৩২ বছরের অভিনয় জীবনে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি। আজ (৪ জানুয়ারি) এই অভিনেতার ৫৭তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এ অভিনেতা।

১৯৬৬ সালের আজকের দিনেই পুরান ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মিশা সওদাগরের জন্ম। তার বাবা ওসমান গনি ও মা বিলকিস রাশিদা। তাদের তিন পুত্র ও দুই কন্যার মধ্যে মিশার অবস্থান চতুর্থ। ব্যক্তিগত জীবনে দুই পুত্রের জনক মিশা।

১৯৮৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিশা সওদাগর। চার বছর পর (১৯৯০) ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। ‘অমরসঙ্গী’ ছবিতেও ছিলেন নায়কের ভূমিকায়। তবে সাফল্য মেলেনি।

এরপর তমিজ উদ্দিন রিজভীর ‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেন মিশা। একে একে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘যাচ্ছে ভালোবাসা’-তে প্রথম খল অভিনেতা হিসেবে বড় পর্দায় দেখা মেলে তার। আর কখনও পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। খল অভিনেতা হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে মিশা সওদাগরের প্রাপ্তির শেষ নেই। বর্তমান সময়ে ব্যস্ত অভিনেতাদের তালিকায় তিনি বেশ খানিকটা এগিয়ে। নিজের ঝুড়িতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ টানা দুইবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission