মুখের একপাশ বেঁকে গেছে কণ্ঠশিল্পী তাশরিফের (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ১১:৫৯ এএম


মুখের একপাশ বেঁকে গেছে কণ্ঠশিল্পী তাশরিফের (ভিডিও)

‘কুঁড়েঘর’ ব্যান্ডের তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। বেঁকে গেছে তার মুখের একপাশ। মঙ্গলবার (৭ মার্চ) সামজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অসুস্থতা নিয়ে তাশরিফ বলেন, ‘আমি কবে সুস্থ হয়ে উঠব এই বিষয়ে এখনও চিকিৎসকরা সঠিকভাবে কিছু জানাতে পারছেন না। কমপক্ষে এক মাস চিকিৎসা করাতে হবে। এরপর বলা যাবে। আমাকে দুই মাস সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনো গান নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’

বিজ্ঞাপন

নিজের অবস্থা জানাতে গিয়ে তাশরিফ বলেন, ‘আমার মুখের একটি অংশ বেঁকে গেছে। দিন তিনেক আগে আমার নজরে আসে গোটা বিষয়। যদিও কেউ খালি চোখে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না।’ তিনি আরও বলেন, এই বিষয়টি বোঝার পরেই আমি দ্রুত চিকিৎসকের সঙ্গে কথা বলি। তারা জানিয়েছেন, ফেসিয়াল প্যারালাইসিস হলে অধিকাংশ ক্ষেত্রেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায়। সামান্য সময় এই রোগটিকে সঙ্গে নিয়ে চলতে হবে।

চিকিৎসকদের পরমর্শ মোতাবেক তিনি ওষুধ খাচ্ছেন এবং ফিজিওথেরাপি নিচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তাশরিফ।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission