কেক কিনতে গিয়ে আঁতকে উঠলেন অভিনেত্রী! (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩ , ১২:০৪ পিএম


কেক কিনতে গিয়ে আঁতকে উঠলেন অভিনেত্রী!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিংহ। নিপুণ অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই পেয়েছেন তারকা খ্যাতি। সম্প্রতি কলকাতার এক পাঁচতারকা হোটেলের বেকারি সেকশনে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি। তা আবার ভিডিও আকারে ধারণও করেছেন তিনি। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই অন্তর্জালের সবাই অবকা।

মিষ্টি জানান, হাতে কিছুটা সময় থাকায় নিজের প্রিয় পাঁচতারা হোটেলের বেকারি সেকশনে খেতে ঢুকেছিলেন। কিন্তু সেখানের অস্বাস্থ্যকর পরিস্থিতি দেখে তিনি এতটাই অবাক হয়ে যান যে ভিডিও করে তা সকলের সামনে তুলে ধরেন।

মিষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে রিল বানিয়েছেন। তাতে তাকে বলতে শোনা যায়, ‘জেডব্লিউ ম্যারিয়টে গিয়েছিলাম কিছু পেস্ট্রি কিনতে। কিন্তু এ রকম একটা ফাইভস্টার সেভেনস্টার হোটেলের খাবারের ওপর তেলাপোকা, পোকা-মাকড় ভাবাই যায় না। আবার এই খাবারগুলোই অনলাইনে অর্ডার করে থাকি আমরা। এবার বোঝেন কতটা অস্বাস্থ্যকর পরিস্থিতি!’

ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁচের শোকেসে সাজানো রয়েছে কেক পেস্ট্রি, মাফিন থেকে শুরু করে নানা ধরনের ডেজার্ট। আর তাতে ঘুরে বেড়াচ্ছে তেলাপোকা। রিলের একটা অংশে হোটেলের কর্মচারীদের সঙ্গেও কথা বলতে দেখা গেছে এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘এই হোটেলের কেক আমার খুব ভালো লাগে। তাই খেতে গিয়েছিলাম। অর্ডার করতে গিয়ে দেখি খাবারের ওপর তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে। তখন ভেবেছিলাম এই খাবারগুলো হয়তো বিক্রির জন্য নয়। এরপর দায়িত্বে থাকা মেয়েটি জানায় যে একদম টাটকা খাবার নাকি এগুলো। এসব দেখে আমি সত্যিই অবাক হই। বাধ্য হই রিল বানিয়ে পোস্ট করতে।’

প্রসঙ্গত, জে ডব্লিউ ম্যারিয়টের পক্ষ থেকে ইতোমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চাওয়া হয়েছে। এবং অনুরোধ করা হয়েছে ভিডিওটি মুছে ফেলার। তবে অভিনেত্রী দৃঢ় প্রতিজ্ঞ, যতক্ষণ না হোটেল কর্তৃপক্ষ সব গ্রাহকের কাছে ক্ষমা চাইছে তিনি ভিডিওটি মুছবেন না।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission