ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পা রাখলেন নুহাশ হুমায়ূন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

ছয় বছরের প্রতীক্ষার পর অবশেষে আজ (৯ এপ্রিল) শুরু হচ্ছে হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা মুভিং বাংলাদেশের শুটিং। ঢাকার ২০টি লোকেশনে হবে এই শুটিং। যেখানে একটি বাইক রাইডারের সংগ্রামের গল্প পর্দায় ফুটে উঠবে।

সিনেমার প্রধান চরিত্রসহ অন্যান্য চরিত্রে অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ করা হয়নি জানিয়ে নুহাশ গণমাধ্যমকে বলেন, 'প্রধান চরিত্রের জন্য নতুন মুখ বাছাই করা হয়েছে। এটা আমরা একটু সময় নিয়ে ঘটা করে জানাতে চাই। আমরা দীর্ঘ সময় ধরে সিনেমার সঙ্গে যায়, এমন চরিত্র খুঁজছিলাম। অনেকবার আমরা অডিশন নিয়েছি। সময় নিয়েই চরিত্রের সঙ্গে যায়, এমন কাউকে বেছে নিয়েছি।’

আরও পড়ুন

নির্মাতা হিসেবে নুহাশের শুরু স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও ওয়েব সিরিজ দিয়ে। এই কাজগুলো তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। তাই প্রথম সিনেমায় তিনি কোনো তাড়াহুড়া করেননি। নুহাশ গণমাধ্যমকে জানান, 'পাঁচ থেকে ছয় বছর ধরে কাজটি করছি নিজের মতো করে সিনেমা বানানোর জন্য। কখনো চিত্রনাট্য, কখনো বাজেট বা গল্পের উন্নয়নে সময় লেগেছে। এখন পুরো টিমের সহযোগিতায় পরিকল্পনামতো কাজটি পর্দায় তুলে ধরব।'

সিনেমাটির সঙ্গে যুক্ত রয়েছে আন্তর্জাতিক একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। ২০২১ সালে তাইওয়ানের তাইপে ফিল্ম কমিশন থেকে ৮৯ হাজার ৮০০ ডলারের তহবিল আপ্য সিনেমাটি। সিনক্রাফট ফিল্ম ফান্ড থেকে পায় ২৫ লাখ টাকা। এছাড়া কান, টোকিও, লোকার্নোসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসব ও ফিল্ম মার্কেট থেকে সহযোগিতা পেয়েছে।

মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলবে শুটিং। এরপর শুরু হবে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন।
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি।
মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট পাওয়ার পর অস্ত্রোপচার করাতে হয়েছিল বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচাকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাইয়ে ফিরিয়ে আনা হয় তাকে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরাত
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ যা দেখবেন
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ জোহর জানাজা শেষে ঢাকার আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী নাসিমা খান
আরও পড়ুন
‘মৌসুমী কেন ওমর সানিকে চাবুক মারতেন...’
হঠাৎ ওমর সানীর রহস্যময় পোস্ট
সাঁতার না জেনেই পুকুরে ঝাঁপ, অল্পের জন্য বাঁচেন পূর্ণিমা
নর্থ আমেরিকায় রেকর্ড ভাঙল বনলতা এক্সপ্রেস!