মায়ের হয়ে ক্ষমা চাইলেন অপূর্ব (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২০ মে ২০২৩ , ১০:০৫ এএম


জিয়াউল ফারুক অপূর্ব
ছবি : সংগৃহীত

মা আছে বলেই আজকে এই পৃথিবী দেখতে পেরেছি। মা-ই তো আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। আমার মায়ের সন্তান বলে আমি নিজে গর্বিত। ঠিক এভাবেই কান্না জড়িত কণ্ঠে মা-কে নিয়ে বলেন টিভি নাটকের জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব। 

রোববার (১৪ মে) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সন্মাননা ২০২৩’ তুলে দেওয়া হয় অপূর্বের মা ফিরোজা আহমেদকে। কিন্তু অভিনেতার মা অসুস্থ থাকায় মায়ের পক্ষ থেকে সম্মাননাটি গ্রহণ করেন অপূর্ব। 

অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেন আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. শ ম রেজাউল করিম।

এ সময় অপূর্বের সঙ্গে উপস্থিত ছিলেন তার বড় দুই ভাই-বোন। পুরস্কার গ্রহণের পর আরটিভি নিউজের সঙ্গে কথা বলেন তিনি।    

অপূর্ব বলেন, আমাকে নিয়ে আমার মায়ের গর্ব করার কিছু নেই। আমি আসলে আমার মাকে নিয়ে গর্ব করি। আমার মা অসুস্থ থাকায়, অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাই ভীষণ খারাপ লাগছে। সুস্থ থাকলে অবশ্যই তিনি আসতেন এবং মাকে নিয়ে আসার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছি। কিন্তু মা নিজে বললেন, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি যেতে পারছি না। তুমি আমার হয়ে সবাইকে সরি বলে দিও।    

তিনি আরও বলেন, আমি সবার কাছে আমার মায়ের পক্ষ থেকে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের প্রত্যেকটা ভাই-বোনই আমাদের মাকে জীবনের থেকেও ভালোবাসি। এটা নতুন করে তাকে বলার কিছু নেই এটা মা জানেন এবং প্রতি মুহূর্তেই তিনি সেটা অনুভব করেন।  

পুরস্কার গ্রহণের পর অভিনেতা বলেন, প্রথমে ধন্যবাদ জানাই আরটিভিকে এতো সুন্দর একটা আয়োজন করার জন্য। তারপর ধন্যবাদ জানাতে চাই, পৃথিবীর সকল মাদেরকে এবং আমি আমার মাকেও ধন্যবাদ জানাই, কারণ  ওনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন।

সবশেষ অপূর্ব বলেন, এই পৃথিবীর কাছে তুমি শুধু একজন মা, কিন্তু আমাদের কাছে তুমিই একটা পৃথিবী। ধন্যবাদ জানাই, পৃথিবীর সকল মাকে, যারা সন্তানদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন। পৃথিবীর সকল মায়েদের কাছে তাদের সব সন্তানই বিশাল বড় তারকা। আমার মায়ের শরীরটা খুব খারাপ তাই সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন।  

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission