আবারো শাকিবের নায়িকা ববি

এ এইচ মুরাদ

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ , ০৬:২৭ পিএম


আবারো শাকিবের নায়িকা ববি

ঢাকাই ছবির আবেদনময়ী নায়িকা ববি ‘নোলক’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে রয়েছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এটি পরিচালনা করবেন রাশেদ রাহা।

বিজ্ঞাপন

‘দেহরক্ষী’- খ্যাত এ নায়িকা আরটিভি অনলাইনকে বলেন, ‘এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। শাকিব খান দেশে ফেরার পর ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ছবির গল্পটি খুব সুন্দর আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

ববি আরো বলেন, ‘ছবিতে খুব মিষ্টি এক মেয়ের চরিত্রে আমাকে দেখা যাবে। অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম ভিন্নভাবে দর্শকদের সামনে হাজির হবার। দর্শক এ ছবিতে ভিন্ন এক ববিকে দেখতে পাবেন।’

বিজ্ঞাপন

শাকিবের নায়িকা হয়ে অভিনয় প্রসঙ্গে ববি বলেন, ‘শাকিব খান অনেক বড় মাপের একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করতে সব সময়ই ভালো লাগে। আমাদের জুটির আগের ছবিগুলোও বেশ প্রশংসিত হয়েছে। তেমনিভাবে নতুন ছবিটিও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।’      

এর আগে শাকিব-ববিকে ফুল অ্যান্ড ফাইনাল, রাজত্ব, হিরো- দ্য সুপারস্টার, রাজাবাবু- দ্য পাওয়ার ছবিগুলোতে দেখা গেছে।

বিজ্ঞাপন

এদিকে ববি অভিনীত বিজলি, বৃদ্ধাশ্রম ও নীলিমা ছবির কাজ শেষ হয়েছে। এছাড়াও বেপরোয়া নামে আরো একটি নতুন ছবির কাজ শুরু করেছেন এ নায়িকা। ছবিতে তার বিপরীতে রয়েছেন নবাগত রোশান।

বিজ্ঞাপন

এম/পিআর   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission