নিশোর ১ মিনিট ২১ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৫ জুন ২০২৩ , ০৯:৫৩ পিএম


আরফান নিশো

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে চলেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। এর মধ্যেই সিনেমার প্রথম ঝলকের শ্বাসরুদ্ধকর ১ মিনিট ২১ সেকেন্ড উপহার দিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

বিজ্ঞাপন

সোমবার (৫ জুন) ভয়ংকর কিছুর পূর্বাভাস দিয়ে প্রকাশ পেয়েছে এই অভিনেতার লুক। এদিন ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির অফিসিয়াল ফোরটেস্ট। যার বাংলা হলো আনুষ্ঠানিক পূর্বাভাস। ১ মিনিট ২১ সেকেন্ডের এই পূর্বাভাসে নানারূপে দেখা মিলেছে নিশোকে। কখনও ইলেকট্রিশিয়ান, কখনও জেলখানার কয়েদি, কখনও আবার প্রেমিকরূপে। এটি প্রকাশ পাওয়ার পর থেকেই ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে।

বিজ্ঞাপন

নিশো বাদেও দেখা মিলেছে অভিনেত্রী তমা মির্জার। অনেকটা অবলা নারীর চরিত্রে তাকে দেখা গেলেও পূর্বাভাসের শেষটা হয় আফরান নিশোর ভয়ংকর হাসি আর নিশ্বাসের শব্দে।

জমকালো আয়োজনে ফেব্রুয়ারির শেষদিনে হয়েছিল ‘সুড়ঙ্গ’ সিনেমার মহরত। মার্চের প্রথম সপ্তাহেই শুরু হওয়া এই সিনেমার শুটিং চলেছে কয়েক লটে। সিলেটের সুনামগঞ্জের দুর্গম এলাকা, চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ ঢাকার অনেক স্থানেই এর দৃশ্যধারণ সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

প্রসঙ্গ, ‘সুড়ঙ্গ’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনা করছে আলফা আই স্টুডিওজ ও চরকি। নির্মাতা হিসেবে রয়েছেন নির্মাতা রায়হান রাফী।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission